সর্বশেষ সংবাদ

মশা তড়াবে স্মার্টফোন!!!










বাংলা নিউজ ডেস্ক:


আপনি কি মশার কামড়ে অতিষ্ঠ? আপনি যেখানেই থাকেন না কেন মশা আপনাকে ঠিকই খুঁজে নেয়? আপনার মূল্যবান রক্ত পান করে তবেই আপনাকে ছাড়ে। এসে গেলো মশা তাড়ানোর মোক্ষম উপায়। না কোন মশার কয়েল কিংবা যন্ত্রের কথা বলছি না।


আপনার হাতের মুঠোর স্মার্টফোনই এখন মশা তাড়াবে। ভাবছেন গালগল্প দিচ্ছি! কিন্তু না, ঘটনা সত্যি। কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি এমন একটি ফোন এনেছে যেটি মশা তাড়িয়ে আপনাকে স্বস্তি দেবে।


‘কে৭আই’ নামের এই স্মার্টফোনটিতে ‘মসকুইটো রিপেলিং আলট্রাসনিক সাউন্ড’ ব্যবহার করা হয়েছে। এই ফিচারটির ফলেই মশা থাকবে শতহস্ত দূরে। এমনই দাবি এলজির। ভারতের বাজারে ফোনটির মূল্য ৭ হাজার ৯৯০ রুপি।


স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং ২ জিবি র‌্যাম আর ১৬ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা।


‘এলজি কে৭আই’ স্মার্টফোনে এটি ইনবিল্ট অ্যাপ হলেও, যেকোনও অ্যানড্রয়েড ও আইওএস ফোনেই ইনস্টল করা যাবে মশা তাড়ানোর এই অ্যাপটি।


তাই আর চিন্তা কিসের মশা মারতেও হবে না। শুধু হাতের মুঠোয় থাকবে মোবাইল ফোন। তাতেই আপনার ধারে কাছে ঘেঁষতে ভয় পাবে মশা।


ভরতীয় নন, দীপিকা নেদারল্যান্ডসের নাগরিক!








বাংলা নিউজ ডেস্ক :


১ ডিসেম্বর রুপালি পর্দায় মুক্তি দেয়ার কথা রয়েছে পরিচালক সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ছবি ‘পদ্মাবতী’। দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শাহিদ কাপুর অভিনীত ইতিহাস নির্ভর এ ছবির মুক্তিকে ঘিরে ভারত জুড়ে বিতর্ক বাড়ছে।


ভারতের বহু রাজনৈতিক সংগঠন পদ্মাবতীর মুক্তি আটকাতে তৎপর।


পদ্মাবতী ইস্যুতে দেশটির সাংসদ ও বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী পদ্মাবতী চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম নিউজ-১৮ কে দেয়া এক সাক্ষাৎকারে এই সাংসদ দাবি করেন, দীপিকা নেদারল্যান্ডসের নাগরিক এবং ভারতের অখণ্ডতা নিয়ে দীপিকা প্রশ্ন তুলতে পারেন না।


অন্যদিকে দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পদ্মাবতীকে ফিল্ম সেন্সর বোর্ডের ছাড়পত্র দেয়া নিয়ে দীপিকা বলেছিলেন, একমাত্র সিবিএফসি’র কাছেই আমরা দায়বদ্ধ। অন্য কেউ ছবির মুক্তি আটকাতে পারবে না।


এ অভিনেত্রী আরো বলেন, এটা অত্যন্ত আতঙ্কের। আমরা কোথায় নিয়ে যাচ্ছি নিজেদের? কোন অবস্থায় রয়েছে আমাদের দেশ?


উল্লেখ্য, পদ্মাবতী সিনেমায় ইতিহাস বিকৃত হয়েছে এমন অভিযোগে বেশ উত্তাল ভারত। মূল অভিযোগ এসেছে বিজেপির কাছ থেকে।


তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ইতিহাসকে কোনোভাবে ছবিতে বিকৃত করা হয়নি সিনেমাটিতে। আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়নি।


তারপরও ‘পদ্মাবতী’ দীপিকার ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর রাজ্যের বিভিন্ন স্থানে পোস্টার পোড়ানো হয়। গেরুয়া শিবিরের তরফে মামলাও করা হয়েছে। এমনকি পদ্মাবতী মুক্তি পেলে সিনেমা হলে আগুন দেয়ার হুমকি দেয়া হয়েছে।


সকলের খাবার সরবরাহ করবে রোবট!!!!








বাংলা নিউজ ডেস্ক:


বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাংলাদেশে  প্রথমবারের মতো রোবট রেষ্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। এই রেষ্টুরেন্টে মানুষ নয়, শুধুমাত্র রোবটই কাস্টমারদের খাবার সরবরাহ করবে।


প্রাথমিকভাবে রেষ্টুরেন্টটিতে দুইটি রোবট কাজ করবে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এটি পরিচালিত হবে।


বুধবার রাজধানী ঢাকার মিরপুর রোডে আসাদগেটের সন্নিকটে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চালু করা হয়েছে এ রোবট রেষ্টুরেন্টটি।


এ উপলক্ষে রেষ্টুরেন্টটির নিজস্ব অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, বাংলাদেশে এটিই এ ধরনের প্রথম রেষ্টুরেন্ট যেখানে রোবটের মাধ্যমে কাস্টমারদের খাবার সরবরাহ করা হবে।


পাশাপাশি শিশুদের বিনোদন ও খাবারের বিষয়টি চিন্তা করেই এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।


রেষ্টুরেন্টটির পরিচালক রাহিন রাইয়ান নবী বলেন, ‘অনেক সময় দেখা যায় যে ওয়েটাররা কয়েক ঘন্টা কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন। সেই ক্লান্ত অবস্থায়ই তারা কাস্টমারদের খাবার সরবরাহ করতে বাধ্য হন। কিন্তু রোবট কখনোই ক্লান্ত হবে না।


তাই যখন রোবট খাবার সরবরাহ করবে তখন এটি কাস্টমারকে আরও ভাল সেবা দিতে পারবে। সেটি সকল বয়সের মানুষের জন্য অত্যন্ত রোমাঞ্চকর পরিবেশও তৈরি করবে। বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি রোমাঞ্চিত হবে।


শিশুদের জন্য আমাদের বিশেষ কিছু খাবার থাকছে। আমরা খাবারের মান ও পারিবারিক পরিবেশ অবশ্যই বজায় রাখা হবে। যাতে করে পরিবারের সদস্যদের নিয়ে যে কেউ এখানে খেতে আসতে পারেন।


রেষ্টুরেন্টটির পরিচালক আরো বলেন, একজন ওয়েটারের পক্ষে সব সময় খাবারের গুনগতমান নিশ্চিত করা ও জীবানুমুক্ত থাকা সম্ভব হয়না। তাই আমরা রোবট দিয়ে এসব কাজ করাচ্ছি।


ক্রেতাদের সুবিধার্থে আাগামী এক মাসের জন্য শিশুদের ‘কিডমিল’ এবং দেশীয় খাবারের সেট ফুড পরিবেশন করা হবে। যার মূল্য সর্বোচ্চ ৫শ টাকা।তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে এধরনের উদোগ্য বেশ কার্যকর হবে বলে বলছেন বিশ্লেষকরা । 


তিনি বিশ্ব সুন্দরী, সৌন্দর্য দেখাবেন না!


বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় এবং দক্ষ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডেই নয়, তাঁর অভিনয়ের জনপ্রিয়তা বিশ্ব জুড়ে। হলিউডেও তিনি তাঁর প্রতিভার প্রদর্শন করেছেন। ২০০০-এ বিশ্ব সুন্দরীর খেতাব জেতা এই অভিনেত্রী ফোর্বসের নির্বাচনে বিশ্বের শক্তিশালী নারীদের তালিকাতেও রয়েছেন। তাঁর বলিউডের জার্নিও প্রেরণামূলক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া জানিয়েছেন যে, তাঁর মেয়ে অন্তত ১০টি ছবি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র একটি কারণেই।
জানেন কি সেই কারণ? সাক্ষাৎকারে মধু চোপড়া বলেন, ‘প্রিয়াঙ্কাকে একবার এক ডিজাইনার বলেন যে, পরিচালক তাঁকে ছোটো পোশাক পরতে বলেছেন।পরিচালক বলেন, কোনও বিশ্ব সুন্দরীকে ক্যামেরার সামনে নিয়ে আসার কী মানে, যদি তাঁর সৌন্দর্যই দেখানো না যায়? ততক্ষণাৎ সেই ছবি প্রত্যাখ্যান করেছিল প্রিয়াঙ্কা। যৌন হেনস্থার জন্যই অন্তত ১০টা বড় প্রোজেক্ট হাতছাড়া করতে হয়েছিল প্রিয়াঙ্কাকে।’

সম্প্রতি অস্কারজয়ী প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে সরব হয়েছেন হলিউডের প্রথম সারির অভিনেত্রীরা। সেই প্রসঙ্গেই বলিউড নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানিয়েছিলেন, হলিউডের মতো বলিউডেও হার্ভে ওয়েনস্টাইনের মতো ব্যক্তিরা রয়েছেন। যৌন হেনস্থার শিকার যে প্রিয়াঙ্কা চোপড়াকেও হতে হয়েছিল, আর তার জন্য তাঁকে যে বহু ছবিও হাতছাড়া করতে হয়েছিল, তা জানালেন অভিনেত্রীর মা 


মধু চোপড়া।

Tishma



'চাঁদের মেয়ে জোসনা আমি বেদের মেয়ে না' গানটি এই সময়ের একটি তুমুল শ্রোতাপ্রিয় গান। রক-রাজকন্যা খ্যাত তিশমার নিজেরও এই গানটি স্টেজে পারফর্ম করতে বেশ ভালো লাগে। এরকমই কিছু এক্সপেরিমেন্টাল গান নিয়ে নিজের নতুন একক অ্যালবাম সাজাচ্ছেন তিনি। নিজের স্টুডিওতেই কাটাচ্ছেন দিনের দীর্ঘসময়। পাশাপাশি নিজের নামে গড়ে তোলা ব্যান্ড 'তিশমা'-কে নিয়ে নিয়মিত করছেন স্টেজ শো আর টিভি প্রোগ্রাম।



২০০২ সালে কয়েকজন যন্ত্রীকে নিয়ে ব্যান্ডে সেটআপ তৈরি করেছিলেন তিশমা। দীর্ঘদিন সেই সেটআপের সঙ্গে গেয়েছেনও। কিন্তু নিজের পড়াশোনা আর সদস্যদের ব্যস্ততার কারণে তিশমার সেটআপটি  টেকেনি। এবার নিজের 'তিশমা' ব্যান্ড গড়েছেন জনপ্রিয় এই পপগায়িকা। সাত সদস্যের এ ব্যান্ডের লাইনআপ হলো- তিশমা (ভোকাল ও গিটার), রানা (বেজ), সামু (গিটার), বিকাশ (ড্রামস), সাজু (ড্রামস ও পারকাশন), তুষার (ড্রামস পারকেশন)। বর্তমানে এই ব্যান্ড নিয়েই বিভিন্ন স্টেজ প্রোগ্রামে গান করছেন তিশমা।



তিশমা জানান, 'তিশমা' একটি রুশ শব্দ। যার অর্থ 'রহস্যময়' এবং 'শোনা'। ব্যান্ড গঠনের সময় তার মনে হয়েছে এটিই হতে পারে সুন্দর নাম। এখন তাই 'তিশমা' ব্যান্ড নিয়েই এগিয়ে চলেছেন তিনি। এ প্রসঙ্গে তিশমা বললেন, ব্যান্ডের সদস্যদের নিয়ে নিয়মিতই প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে ব্যান্ড নিয়ে পারফর্মও করেছি। সামনেও রয়েছে বেশ কিছু শো । আমার একক অ্যালবামেও ব্যান্ডের অংশগ্রহণ থাকবে।



তিশমা জানালেন, আগামী ২২ জুলাই শুক্রবার এটিএন বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'স্মাইল শো'তে নিজের ব্যান্ড নিয়ে পারর্ফম করবেন। অনুষ্ঠানে তার 'এক্সফ্যাক্টর' অ্যালবামের 'রক রাজকন্যা' গানটি  পরিবেশন করবেন। এই গানটি যৌথভাবে রিপন খানের সঙ্গে তিশমা কম্পোজ করেছিলেন। জনপ্রিয় এই গানটি নিয়ে একটি মিউজিক ভিডিওর শুটিং সম্প্রতি শেষ করেছেন তিনি।



বর্তমানে তিশমা নিজের নবম একক অ্যালবামের কাজেই বেশি মনোযোগ দিয়েছেন। কারণ গত প্রায় তিন বছর ধরে  নতুন কোনো অ্যালবাম তিনি প্রকাশ করেন নি। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবামের অফার থাকলেও তা ফিরিয়ে দিয়েছেন। ইচ্ছে করেই খানিকটা বিরতি নিয়ে নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। নিজের মনের মতো করে অ্যালবামটি সাজানোর জন্যই একটু বাড়তি সময় নেওয়া।





এ বিষয়ে তিশমা বলেন, লম্বা বিরতির পর অ্যালবামটি বের করছি বলে এতে আমি নতুন কিছু চমক যোগ করতে চাচ্ছি। এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছি। নিজের লেখা গানে নিজেই সুর করছি। প্রতিদিনই কিছু তৈরি করছি, পর মুহূর্তে ভাল না লাগলে আবার ভেঙে ফেলছি। নতুন আইডিয়া নিয়েই চলছে অ্যালবামটির কাজ। । ধীরে সুস্থে কাজ শেষ করার পর শ্রোতাদের হাতে অ্যালবামটি তুলে দিতে চাই। এ বছরই অ্যালবামটি রিলিজ দেওয়ার পরিকল্পনা আছে।



কিছুদিন আগেই খ্যাতিমান সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর সংগীতায়োজনে 'হৃদয়ের গান' নামের একটি মিক্সড অ্যালবামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিশমা। প্রশংসিত হয়েছে গানটি। প্লে-ব্যাক করেছেন 'হৃদয় ভাঙ্গা ঢেউ' আর 'ড্যাঞ্জারম্যান' ছবিতে। আগামীতে আরো কিছু ছবির প্লে-ব্যাক করতে যাচ্ছেন এই রক-রাজকন্যা।



ছোটবেলা থেকেই গান গাইছেন তিশমা তালিম নিয়েছেন নজরুল সঙ্গীত আর ক্ল্যাসিক্যাল গানে। মিউজিক থিওরি নিয়ে পড়া শুনা করেছেন লন্ডনে এবং প্রশিক্ষণ নিয়েছেন 'ইউরোপিয়ান ও ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিক' এ দুটি ধারাতেই । তবে পরবর্তীতে পপ মিউজিকের দিকেই ঝুঁকে পড়েন তিনি।



পপ ছাড়াও তিনি রবীন্দ্রসঙ্গীত, ফোক, আধুনিক, ইউরোপিয়ান ক্ল্যাসিকাল, সব ধারাতেই গাইছেন। এই হরেক রকম গান গাইতেই তিনি স্বাচ্ছন্দবোধ করেন।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

IBN SINA