সর্বশেষ সংবাদ

ওয়াশিংটনকে আরও সতর্ক হতে হবে জঙ্গিবাদ দমনে: মস্কো








মস্কো আশা করছে, জঙ্গিবাদ দমনে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যে ঐকমত্য হয়েছে, ওয়াশিংটন তা যথাযথভাবে পালন করবে। সম্প্রতি দুই দেশের প্রেসিডেন্টের সাক্ষাতে যে বিবৃতি দেওয়া হয়েছিল, ওয়াশিংটনকে তা সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছে মস্কো।



আজ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।



রুশ গণমাধ্যমকে মারিয়া জাখারোভা বলেন, ‘১১ নভেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়ে যৌথ বিবৃতি দিয়েছেন। আমরা আশা করছি, জঙ্গিবাদ দমনে ওই সাক্ষাতে যেসব ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছানোর কথা উল্লেখ রয়েছে, মার্কিন কর্তৃপক্ষ তা পালন করবে।’



ভিয়েতনামের দানাং শহরে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেন। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি আলাদা বৈঠক করেন দুই নেতা।



বৈঠকে পুতিন ও ট্রাম্প দুজনই একমত হয়েছেন, সিরিয়া সংকট সামরিক শক্তি দিয়ে সমাধান করা যাবে না । রাজনৈতিক উপায়ে এ সংকটের একটা পূর্ণাঙ্গ সমাধান খোঁজা উচিত বলে তাঁরা মনে করেন।



সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে পুতিন ও ট্রাম্প তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সূত্র: তাস ওয়াশিংটনকে আরও সতর্ক হতে হবে জঙ্গিবাদ দমনে: মস্কো

সাইবেরিয়ায় দানবাকৃতি গহ্বর: রহস্য উদঘাটনে বিজ্ঞানী দল প্রেরণ






সাইবেরিয়ার দূরবর্তী অঞ্চলে বিশাল এক গহ্বরের খোঁজ পাওয়ার পর তা নিয়ে
রাশিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ অঞ্চলটি ‘পৃথিবীর শেষ প্রান্ত’
হিসেবে পরিচিত এবং এ গহ্বরের রহস্য উদঘাটনের জন্য এক দল বিজ্ঞানীকে পাঠানো
হয়েছে।



ইউটিউবে আপলোড করা একটি ভিডিওর মাধ্যমে সাইবেরিয়ার
ইমালো-নেনেৎস্কি অঞ্চলের এ গহ্বরের কথা প্রথম প্রকাশিত হয়। এরইমধ্যে এ
ভিডিও সাত কোটি বারের বেশি দেখা হয়েছে। বুলকা নামের এক ব্যক্তি এ ভিডিও
আপলোড করেছেন। ভিডিওতে বুলকা বলেছেন, এ গহ্বর এতোই বড় যে ধাক্কা খাওয়ার
কোনো আশংকা না করে কয়েকটি এমআই-৮এস হেলিকপ্টার এর মধ্য দিয়ে চলে যেতে
পারবে।



মস্কো থেকে প্রায় ২,০০০ কিলোমিটার উত্তর-পূর্বে সাইবেরিয়ার
স্থায়ীভাবে বরফ ঢাকা অঞ্চলে এ গহ্বর পাওয়া গেছে। গহ্বরটির ভেতরের ব্যাসার্ধ
৪০ এবং বাইরের ৬০ মিটার।  এ গহ্বরের সৃষ্টি নিয়ে নানা কথা শোনা যাচ্ছে।
কেউ বলছেন , উল্কাপিণ্ডের আঘাতে এ দানবাকৃতি গর্ত হয়েছে। কেউ বলছেন ভিন
গ্রহের প্রাণী এ গহ্বর সৃষ্টি করেছে।



অবশ্য আগুনে পোড়ার কোনো আলামত
না পাওয়ায় উল্কার আঘাতে এ গহ্বর সৃষ্টির বিষয়টি নাকচ করে দিয়েছেন
বিজ্ঞানীরা। রাশিয়ার তেল-গ্যাসের ৮০ শতাংশই এ অঞ্চলে রয়েছে।  উচ্চচাপে
গ্যাস জমা হয়েছিল এ এলাকায়। স্থায়ী বরফ গলে তা প্রচণ্ড বেগে আবহমণ্ডলে
ছড়িয়ে পড়েছে এবং এ গর্তের সৃষ্টি হয়েছে বলে অনেকেই ধারণা করছেন।



গহ্বরের
আশপাশে কোনো যন্ত্রপাতি বা মানুষের তৎপরতার চিহ্ন পাওয়া যায় নি। এ ছাড়া,
গহ্বরের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রায়ও কোনো অস্বাভাবিকতা ধরা পড়ে
নি। বিজ্ঞানী দলের তদন্তে এ রহস্যের সুরাহা হবে বলে ধারণা করা হচ্ছে।


 সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ইউক্রেনে সাময়িক অস্ত্রবিরতি বিচ্ছিন্নতাবাদীদের




অবশেষে সাময়িক সংঘর্ষ বিরতিতে সম্মত হয়ে আলোচনায় বসতে রাজি হলো ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি৷ সোমবার বিকেলে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন দোনেৎসকের স্বঘোষিত প্রধানমন্ত্রী আলেকজেন্ডার বরোদাই।

জানা যায়, ইউক্রেন সরকারকে শুক্রবার বিকেল পর্যন্ত সময় দিয়েছেন আলেকজেন্ডার বরোদাই৷ ততোদিন যদি পেট্রো পরশেনকো সরকার তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবি দাওয়া মেটাতে সম্মত না হয়, তবে ফের সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবেন বিচ্ছিন্নতাবাদীরা৷

উল্লেখ্য, রবিবার ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী হিংসা বন্ধের আর্জি জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ রাশিয়ার প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দেওয়ায়, ইউক্রেন সঙ্কট কাটার সামান্য হলেও সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে৷






Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ব্রিটেনে বিপ্লবের ডাক দিলেন রাসেল ব্রান্ড




ব্রিটেনের পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টারের কাছ থেকে ক্ষমতা দখলের জন্য শান্তিপূর্ণ ও শক্তি প্রয়োগ ছাড়াই আনন্দপূর্ণ বিপ্লবের ডাক দিয়েছেন রাসেল ব্রান্ড। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত ৫০ হাজার লোকের এক সমাবেশে ‘বিগ ব্রাদার বিগ মাউথ’ অনুষ্ঠানের উপস্থাপক রাসেল এ ডাক দেন। এসময় তিনি জানান, ব্রিটেনের সরকার ব্যবস্থার ওপর তার আস্থা চলে গেছে। বর্তমান এমপিরা প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধিত্ব করে না। 

গত বছর বর্তমান সরকার ব্যবস্থা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে না এমন অভিযোগে পিপল অ্যাসেম্বলি গঠন করেন রাসেল ব্রান্ড। মূলত তার এক বছর পূর্তি উপলক্ষে ওই পার্লামেন্টমুখি অভিযাত্রার আয়োজন করা হয়। অভিযাত্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়।

অভিযাত্রাটি বিবিসির কার্যালয় থেকে শুরু হয়ে পার্লামেন্ট ভবনের সামনে এসে শেষ হয়। শুরুর সময় অনেকেই বিবিসির ভবনের দিকে তাকিয়ে বলতে থাকে,  ‘এই প্রতিষ্ঠানটি ব্রিটেনের যেসব নাগরিকের অর্থনৈতিক অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে তাদের কথা তুলে ধরছে না।’

ভাষণ দেয়ার সময় পার্লামেন্ট ভবনের দিকে আঙ্গুল নির্দেশ করে রাসেল বলেন, ‘এই ভবনটির মানুষগুলো (পার্লামেন্ট সদস্য) আর আমাদের প্রতিনিধিত্ব করে না। তারা তাদের বণিক বন্ধুদের প্রতিনিধিত্ব করে। এখনোই সময় ক্ষমতা ফিরিয়ে নেয়ার।’ 

রাসেল ব্রান্ড তরুণদেরকে ভোট দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি ভোট দিই না। আমি আশা করবো আপনারাও ভোট দেয়া থেকে বিরত থাকবেন।’

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই আমাদের সদস্য সংখ্যা এবং প্রভাব এমন একটা পর্যায়ে যাবে যে বিবিসি কিংবা সরকার কেউই আমাদের অবহেলা করতে পারবে না।’

সমাবেশে রাসেল এ বছরের শেষ দিকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন।






Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞার হুমকি




ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতা বন্ধে রুশপন্তী বিচ্ছিন্নতাবাদীদের প্রভাবিত করতে ব্যর্থ হলে মস্কোকে চরম মূল্য দিতে হবে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকোর সঙ্গে বৈঠক করার সময় এভাবেই রাশিয়াকে হুমকি দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১৪৭ সেনা নিহত এবং আরো শত শত আহত হয়েছে।

হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেন অভিযোগ করে বলেন, রাশিয়া জঙ্গীদের সীমান্ত পাড়াপাড় এবং অস্ত্র সরবরাহ বন্ধে ব্যর্থ হয়েছে। তিনি মস্কোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া যদি জঙ্গিদের মদদ দেয়া অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র তার সহযোগী দেশগুলোকে নিয়ে তাদের বিরুদ্ধে আরো অবরোধ আরোপ করবে।

উল্লেখ্য, গত মার্চ মাসে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন তারা দেশটির জ্বালানি এবং খনির ওপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আলোচনা করতে আগামী ২৭ জুন বৈঠকে বসছেন ই ইউ’র নেতারা।






Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

লুহানেস্কে মর্টার হামলায় রাশিয়ার ২ টিভি সাংবাদিক নিহত




ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী লুহানেস্কে কিয়েভ বাহিনীর মর্টার হামলায়
রাশিয়ার দুই টেলিভিশন সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিক ইগর করনেলিউককে
হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান অন্যদিকে শব্দ প্রকৌশলী আন্তোন ভোলোশিন
ঘটনাস্থলেই নিহত হন। কিন্তু হামলার তীব্রতার কারণে তার মৃত্যু সংবাদ
তাৎক্ষনিক ভাবে নিশ্চিত করা সম্ভব হয় নি। দু’জনই রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল
রোশিয়া টিভির সাংবাদিক। কিয়েভের হামলার মুখে নিরুপায় শরণার্থীদের পালিয়ে
যাওয়ার দৃশ্য ধারণ করার সময়ে প্রাণ হারান এ দুই টিভি সাংবাদিক।





রাশিয়ান
ফেডারেশন কাউন্সিলের ইন্টারন্যাশনাল অ্যাফের্য়াস কমিটির প্রধান মিখাইল
মারগেলোভ বলেছেন, কিয়েভ সরকার রুশ সাংবাদিকদের শত্রু হিসেবে গণ্য করে কারণ
তাদের তৎপরতা দক্ষিণপূর্বাঞ্চলীয় ইউক্রেনে সরকারি বাহিনীর অবাধ অপরাধ
তৎপরতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।





এদিকে, রাশিয়া থেকে ইউক্রেনে
গ্যাসবাহী গুরুত্বপূর্ণ ট্রান্স-সাইবেরিয়ান পাইপলাইনে বোমা হামলা হয়েছে।
অবশ্য এতে কেউ হতাহত হয় নি বা গ্যাস রফতানিতে কোনো প্রভাব পড়ে নি। ইউরোপ ও
রাশিয়ার কোম্পানিগুলো এ তথ্য দিয়েছে।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

অবশেষে ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া






অবশেষে ইউক্রেনকে গ্যাস সরবরাহ বন্ধ করে
দিয়েছে  রাশিয়া। বেধে দেয়া সময়ের মধ্যে গ্যাস বিল বাবদ পাওনা অর্থ পরিশোধ
না করায় কিয়েভের বিরুদ্ধে মস্কো এ ব্যবস্থা নিয়েছে। রাশিয়ার সবচেয়ে বড়
সরকারি গ্যাস কোম্পানি গজপ্রম এ খবর নিশ্চিত করেছে।






কোম্পানির মুখপাত্র সের্গেই কুপ্রিয়ানভ
বলেছেন, আজ (সোমবার) গ্রিনিচ সময় সকাল ৬টার মধ্যে বকেয়া পাওনা পরিশোধের
জন্য ইউক্রেনকে সময় বেধে দেয়া হয়েছিল। সে সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করায়
এ ব্যবস্থা নেয়া হয়েছে। বকেয়া পাওনা পরিশোধ না করায় ইউক্রেনকে গ্যাস
সরবরাহ করার কোনো আইনগত ভিত্তি নেই বলেও তিনি মন্তব্য করেন।




মস্কো ১৯৫ কোটি ডলার পাওনা পরিশোধের জন্য
কিয়েভকে আজ ১৬ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছিল। কুপ্রিয়ানভ জানান, এ বিষয়ে
অনেক দিন থেকেই কিয়েভকে বলা হচ্ছে কিন্তু তারা রাশিয়ার বক্তব্য আমলে নেয়
নি। কিয়েভের কাছে গ্যাস বাবদ রাশিয়ার মোট পাওনা হচ্ছে- ৫২০ কোটি ডলার।
ইউক্রেনের মোট গ্যাস চাহিদার শতকরা প্রায় ৫০ ভাগ পূরণ করে রাশিয়া।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

বিশ্বের ৯৩ ভাগ পরমাণু বোমার মালিক আমেরিকা ও রাশিয়া


এতে বলা হয়েছে, ২০১১ সালে বিশ্বে পরমাণু
বোমার সংখ্যা ২০৭০টি কমে ২০,৫৩০এ দাঁড়ালেও ২০১৩ সালে এ মাত্র ৯৩০টি হ্রাস
পেয়ে এ বোমার সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৩০০।

চলতি বছরের গোড়ার দিকে
আমেরিকার অস্ত্র ভাণ্ডারে ৭৩০০ ও রাশিয়ার ৮০০০টি পরমাণু বোমা ছিল। এই দুই
দেশ পরমাণু বোমার সংখ্যা হ্রাস করলেও ব্রিটেন এবং ফ্রান্স তা করে নি।
ব্রিটেনের ২২৫ এবং ফ্রান্সের ৩০০টি পরমাণু বোমা রয়েছে বলে এ বিবৃতিতে
উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, চলতি বছরের গোড়ার দিকে চীনের
২৫০, পাকিস্তানের ১০০ থেকে ১২০ এবং ভারতে ৯০ থেকে ১১০টি বোমা ছিল। এ ছাড়া
উত্তর কোরিয়ার কাছে ছয় থেকে আটটি পরমাণু বোমা রয়েছে বলে মনে করছে
এসআইপিআরআই।




বিশ্বে পরমাণু বোমা হ্রাসের গতি কমেছে এবং বিশ্বের মোট পরমাণু বোমার ৯৩
শতাংশের বেশি রয়েছে আমেরিকা ও রাশিয়ার হাতে। সুইডেনভিত্তিক স্টকহোম
ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বা এসআইপিআরআই আজ (সোমবার) এক
বিবৃতিতে এ কথা জানিয়েছে।




(রেডিও তেহরান)




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার কাছে হেরে যেতে পারে আমেরিকা




ইউক্রেন ইস্যুতে রাশিয়ার কাছে আমেরিকা
হেরে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন খ্যাতনামা দার্শনিক ও অধ্যাপক
জেমস  হেনরি ফেটজার। তিনি বলেছেন, ইউক্রেন ইস্যুতে যদি আমেরিকা প্রতিপক্ষ
রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে ব্যর্থ হয় তাহলে এ পরাজয় আসবে।






ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস
টিভিকে দেয়া সাক্ষাৎকারে জেমস ফেটজার এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেন
ইস্যুতে সংলাপের জন্য আমেরিকার আরো মনোযোগী হওয়া উচিৎ।





অধ্যাপক ফেটজার বলেন, “কতকগুলো জিনিস
আমেরিকার জন্য ভালো নয়। হয়তো দেশটি দ্রুত রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে
পড়তে পারে কিন্তু তাতে আমেরিকার ক্ষতি হবে।” তিনি আরো বরেণ, যারা মনে করেন
যে, পরমাণু যুদ্ধের মধ্যদিয়ে প্রকৃত বিজয়ী বেরিয়ে আসবে তারা ভুল করেন। কারণ
এ ধরনের যুদ্ধে জীবিত সবকিছুই মৃত-তে পরিণত হবে।  


  

ইউক্রেন ইস্যুতে এরইমধ্যে রাশিয়ার কয়েকজন
কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ জব্দ করার কথা বলেছে
আমেরিকা। এছাড়া, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করার জন্য মার্কিন রিপাবলিকান
দলের সিনেটর বব ক্রোকার নতুন একটি বিল তুলেছেন সিনেটে।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

রুশ দূতাবাসে হামলা: মস্কোর অভিযোগ ‘নিরব ছিল পুলিশ’




ইউক্রেনে রাশিয়ার দূতাবাসে হামলার ঘটনায় দেশটির পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেছে মস্কো।






গতকাল (শনিবার) স্বল্পসংখ্যক ব্যক্তি
রাজধানী কিয়েভে রুশ দূতাবাসে হামলা চালায় এবং তারা দূতাবাস ভবনের জানালা
ভাংচুর ও ভেতরে ডিম ছুঁড়ে মারে। এসময় পুলিশ হামলাকারীদের ঠেকানোর কোনো
চেষ্টা করে নি বলে অভিযোগ তুলেছে মস্কো। বলা হচ্ছে- কিছু উগ্রপন্থি
বিক্ষোভকারী দূতাবাসের ভেতরে স্মোক গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্যও ছুঁড়ে মারে।
এছাড়া, বিক্ষোভকারীরা দূতাবাসের একটি গাড়িও ভাংচুর করে এবং রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।





রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ
ঘটনার তীব্র প্রতিবাদ করে একে আন্তর্জাতিক আইনে মারাত্মক লংঘন বলে উল্লেখ
করেছে এবং রুশ দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
জানিয়েছে। এছাড়া, হামলার ঘটনাকে খুনি গুণ্ডাদের কাজ বলে মন্তব্য করেছে।




রুশপন্থি গেরিলাদের হাতে পূর্বাঞ্চলীয় লুহানস্ক শহরে ইউক্রেনের একটি সামরিক বিমান ভুপাতিত হওয়ার পর কিয়েভে রুশ দূতাবাসে হামলা হলো।








Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

বিমান ভূপাতিত করার যথোপযুক্ত জবাব দেয়া হবে:পোরোশেঙ্কো




ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো আজ (শনিবার) দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করে বলেছেন, লুগানেস্ক বিমানবন্দরে  অস্ত্রধারীদের গুলিতে সামরিক পরিবহন
বিমান ভূপাতিত করার যথোপযুক্ত জবাব দেয়া হবে। আজ সাবেক সোভিয়েত ইউনিয়নের
আমলে তৈরি সুপরিসর  সামরিক পরিবহন বিমান আইএল-৭৬ ভূপাতিত হয়ে কিয়েভের ৯
ক্রু এবং ৪০ সেনা নিহত হয়েছে। অবতরণের সময় বিমানটি ভূপাতিত হয় এবং এটি
সামরিক যন্ত্রপাতি এবং খাদ্যসামগ্রী বহন করছিল বলে ইউক্রেনের প্রতিরক্ষা
মন্ত্রণালয় জানিয়েছে।

প্রেসিডেন্ট পোরোশেঙ্কো বলেন, যারা এমন
ভয়াবহ সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিল তাদের অবশ্যই শাস্তি দেয়া হবে। ইউক্রেনের
শান্তি দরকার এ কথা উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের যথোপযুক্ত শাস্তি
দেয়া হবে।  এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মকর্তাদের জরুরি বৈঠক তলব
করেছেন তিনি।

এদিকে, ইউক্রেনের সামরিক মুখপাত্র বলেছেন, আইএল-৭৬’কে
কীভাবে 'বিচ্ছিন্নবাদীরা' ভূপাতিত করল সে বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত হবে; তবে
প্রাথমিক খবরে ধারণা করা হচ্ছে, এ ক্ষেত্রে স্টিংগার জাতীয় ক্ষেপণাস্ত্র
ব্যবহার করা হয়েছে।

মে মাসের গণভোটের জের ধরে দোনেস্ক এবং লুহানস্ক
অঞ্চলের রুশপন্থি অস্ত্রধারীরা স্বাধীনতা ঘোষণা করার পর তাদের বিরুদ্ধে
সেনা অভিযানে নেমেছে ইউক্রেন । গত মাসে দোনেতস্কের স্ল্যাভিয়ানস্ক শহরে
ইউক্রেনের একটি হেলিকপ্টার ভূপাতিত হয়ে সেনাবাহিনীর একজন জেনারেলসহ ১৪ জন
ইউক্রেনীয় সেনা নিহত হলেও এর আগে ইউক্রেনে একদিনে এতো সেনা নিহত হওয়ার ঘটনা
আর ঘটেনি। অবশ্য কিয়েভের সেনা অভিযানে এ পর্যন্ত শত শত যোদ্ধা ও বেসামরিক
ব্যক্তি নিহত হয়েছে।




(রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ক্যালিফোর্নিয়ার কাছে হানা দিল রুশ পরমাণু বোমাবাহী বিমান





রাশিয়ার টিউ-৯৫ বোমারু বিমান

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের
প্রশান্ত মহাসাগর উপকুল থেকে মাত্র ৫০ মাইল দূরে হানা দিয়েছিল রাশিয়ার
পরমাণু বোমবাহী বিমান বহর। এ সব বিমানের উপস্থিতি শনাক্ত করার পর  এগুলোকে
বাধা দেয় মার্কিন জঙ্গি বিমান। 






গত সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি)-এর মুখপাত্র।

এনওআরএডি-এর
মুখপাত্র এবং মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, বোমাবর্ষণের
অনুশীলন চালানোর সময় রাশিয়ার দু’টি টিইউ-৯৫ বিয়ার এইচ বিমান মার্কিন
আকাশসীমার কাছে চলে গিয়েছিল। সে সময় আলাস্কায় এ বহরের চারটি বিমান বোমা
হামলার মহড়া চালাচ্ছিল।





পরমাণু বোমাবহনে সক্ষম  চারটি রুশ বোমারু
বিমানের উপস্থিতি  মার্কিন রাডারে ধরা পড়ার পরই এগুলোকে বাধা দেয়ার জন্য 
মার্কিন বিমান বাহিনীর দু’টি এফ-২২ জঙ্গি বিমান পাঠানো হয়। মার্কিন জঙ্গি
বিমানের বাধার মুখে  চারটি রুশ বিমান ঘুরে দু’দিকে চলে যায়। অবশ্য রুশ
বোমারু বিমানের বহরটি মার্কিন আকাশসীমায় ঢোকে নি বলে জানিয়েছে মস্কো।


এদিকে, নিউক্লিয়ার থট ইনিশিয়েটিভ
নামের একটি অলাভজনক সংস্থা বলছে, রাশিয়ার মোট ৫৯টি টিইউ শ্রেণির বিমান আছে।
এর মধ্যে ২৯টি টিইউ-৯৫ এমএস৬ বিয়ার এইচ৬ এবং বাকি ৩০টি টিইউ-৯৫এমএস১৬
বিয়ার এইচ১৬ বিমান।   লক্ষ্যস্থানের ওপর প্রচলিত ও পরমাণু বোমা ফেলার জন্য
প্রয়োজনীয় যন্ত্রপাতি এসব বিমানে বসানো আছে বলে জানিয়েছে এ সংস্থা। পুরনো
হওয়া সত্ত্বেও এ সব বিমানকে রাশিয়ার কৌশলগত অস্ত্র হিসেবে গণ্য করা হয়।
মার্কিন পররাষ্ট্র দফতরের গত বছরের হিসাব অনুযায়ী, রুশ অস্ত্র ভাণ্ডারে
ব্যবহার উপযোগী অন্তত ১,৪০০টি পরমাণু বোমা প্রস্তুত রয়েছে।


সুত্র : (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

কানাডায় খাদ্য সামগ্রীকে হালাল দেখানোর জন্য ভুয়া স্টিকার




কানাডার মুসলমানরা সেদেশের বাজারে খাদ্য সামগ্রীর প্যাকেটের ওপর 'হালাল'
লেখা শীর্ষক জাল বা ভুয়া স্টিকার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।




টরেন্টোর মসজিদের ইমাম ওমর সুবদার বলেছেন, হালাল খাবার খাওয়া
মুসলমানদের জন্য অপরিহার্য ও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ইসলামের
দৃষ্টিতে মুসলমানদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য খাদ্য হতে
হবে হালাল।




কানাডায় মুসলমানদের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর দেশটির ক্রমবর্ধমান
মুসলিম জনসংখ্যার জন্য হালাল গোশত সরবরাহ করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে
পড়েছে।



কানাডায় সরকারি নজরদারি না থাকার সুযোগ নিয়ে পশুর গোশত
সরবরাহকারীদের কেউ কেউ গোশতের প্যাকেটের ওপর 'হালাল' লেখা শীর্ষক জাল বা
ভুয়া স্টিকার ব্যবহার করছে।




সুত্র : (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

লুহানস্ক প্রদেশের রুশপন্থি অস্ত্রধারীদের বিরুদ্ধে সামরিক অভিযানে ২৭০ জন নিহত





স্লোভিয়ানস্ক এখন ভুতুড়ে নগরী

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও
লুহানস্ক প্রদেশের রুশপন্থি অস্ত্রধারীদের বিরুদ্ধে সামরিক অভিযানে ২৭০ জন
নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কিয়েভ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ
জানিয়েছে, দোনেস্কে ২২৫ জন এবং লুহানস্কে ৪৫ জন নিহত হয়েছে। তবে বিদ্রোহীরা
যেসব লাশ সরিয়ে নিয়ে গেছে সেগুলো এ সংখ্যার মধ্যে নেই বলে জানিয়েছে কিয়েভ।






এর আগে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ওলেহ
মুসি ১৪ শিশুর নিহত হওয়ার যে কথা বলেছিলেন তার ব্যাখ্যা দিয়ে মন্ত্রণালয়
দাবি করেছে, ওই ১৪ শিশু অসুস্থতার কারণে মারা গেছে। গণমাধ্যমে প্রচারিত
খবরে এর আগে বলা হয়েছে, গত মাসে স্লাভিয়ানস্ক শহরে দুই শিশু গুলিতে নিহত
হয়েছে।





এক লাখ ২০ হাজার জনসংখ্যা অধ্যুষিত শহরটি
রুশপন্থিদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ইউক্রেনের সেনাবাহিনী সামরিক
অভিযান শুরু করার পর স্লাভিয়ানস্ক শহরে ব্যাপক বিমান হামলা চালানো হয়।
বর্তমানে এটি একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে এবং সেখানকার বেশিরভাগ স্থাপনা ও
কল-কারখানা ধ্বংস হয়েছে।




দোনেস্ক ও লুহানস্কের জনগণ গতমাসে এক
গণভোটের আয়োজন করে স্বাধীনতা ঘোষণা করার পর সেখানে ব্যাপক সামরিক অভিযান
চালায় পাশ্চাত্যপন্থী ইউক্রেন সরকার। প্রতিবেশী দেশ রাশিয়া দৃশ্যত এ
ব্যাপারে নীরবতা পালন করে এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে
রুশপন্থীদের  নতুন কোনো তৎপরতার খবর প্রকাশিত হয় নি।




সুত্র : (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ইউরোপ জুড়ে ট্রেন ও ট্যাক্সি ধর্মঘট: বিপাকে লাখ লাখ যাত্রী




ইউরোপের বড় শহরগুলোতে ট্রেন ও ট্যাক্সি
ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন লাখ লাখ যাত্রী। ফ্রান্সের দুই-তৃতীয়াংশেরও
বেশি ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং ট্যাক্সি চালকরা ধর্মঘটে যোগ দেয়ার
পাশাপাশি বহু বিমানবন্দরে ঢোকার পথ বন্ধ করে রেখেছেন।






ইউরোপের ক্যাব চালকরা তাদের
প্রতিদ্বন্দ্বী মোবাইল সার্ভিস ‘উবের’-এর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ না করায়
ধর্মঘট শুরু করেছেন। আজ (বুধবার) স্পেনের ট্যাক্সি চালকরা প্রথমে ধর্মঘট
শুরু করেন এবং এরপর তা ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইতালির বিভিন্ন শহরে
ছড়িয়ে পড়ে।





স্পেনের রাজধানী মাদ্রিদের ট্যাক্সি
চালকদের সবচেয়ে বড় সংস্থা আজ থেকে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা পর্যন্ত
২৪ ঘন্টার ধর্মঘট পালনের কথা জানিয়েছে। এ কর্মসূচির আওতায় শহরটিতে ১৫,০০০
ট্যাক্সি রাস্তায় নামে নি।





লন্ডনের ট্যাক্সি চালকরা নগরীর
ট্র্যাফালগার স্কয়ার থেকে স্থানীয় সময় বেলা ২টা থেকে ধর্মঘট শুরু করেছেন।
চালকরা বলছেন, যুক্তরাষ্ট্রে তৈরি উবের মোবাইল অ্যাপলিকেশন ট্যাক্সি
মিটারের মতো কাজ করে এবং লন্ডনে শুধুমাত্র কালো ক্যাবগুলোকে এটি ব্যবহারের
অনুমতি দেয়া হয়েছে। এর প্রতিবাদে লন্ডনের বিক্ষোভে ১২,০০০ ট্যাক্সি চালক
অংশগ্রহণ করেন।




ইতালির মিলান শহরে আজ সারাদিন ধরে বিক্ষোভ
দেখান ট্যাক্সি চালকরা। তারা ট্রেন স্টেশনগুলো দখল করে রেল চলাচলে বিঘ্ন
সৃষ্টি করেন। জার্মানির বার্লিন ও হামবুর্গসহ আরো কিছু শহরেও এ ধরনের
বিক্ষোভ হয়েছে। কিন্তু বিক্ষোভের কারণে ট্রেন চলাচলে সবচেয়ে বেশি বিঘ্ন
সৃষ্টি হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।




(রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোটের ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু




স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোটের
১০০ দিনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আগামী ১৮ই সেপ্টেম্বর এ গণভোট
অনুষ্ঠিত হবে। ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু হওয়ায় স্বাধীনতাকামীদের মধ্যে
উৎসবের ভাব লক্ষ্য করা যাচ্ছে।




তারা স্বাধীনতার পক্ষে তৎপরতা আরও জোরদার
করেছে। এ গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত হলে যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীন
রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে স্কটল্যান্ড।



স্কটল্যান্ডের স্থানীয় সরকারের প্রধান
সেলমন্ড বলেছেন, স্বাধীনতা অর্জন করা সম্ভব হলে স্কটল্যান্ডের প্রত্যেক
নাগরিকের বর্তমান বার্ষিক আয়ের সঙ্গে এক হাজার ২৩০ ইউরো যোগ হবে। দেশটির
সরকার তাদের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য নর্থ সি’র তেল রিজার্ভ ব্যবহার
করবে। বর্তমানে নর্থ সি’র তেল রিজার্ভ নিয়ন্ত্রণ করছে ব্রিটেন।



উল্লেখ্য, ৩০৭ বছর ধরে ব্রিটেনের অংশ হিসেবে গণ্য হচ্ছে স্কটল্যান্ড।








সুত্র : (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

রাশিয়ার সীমান্তে ন্যাটোর সামরিক মহড়া শুরু







সামরিক মহড়ায় অংশ নিচ্ছে নাটোর বিমান

রাশিয়ার সীমান্ত বরাবর উত্তর আটলান্টিক
চুক্তি সংস্থা বা ন্যাটো সামরিক মহড়া শুরু করেছে। গতকাল(সোমবার) থেকে এ
মহড়া শুরু হয়েছে এবং এতে আমেরিকা, কানাডা ও ব্রিটেনসহ ১০টি দেশের ৫,০০০
সেনা ও ৮০০ সামরিক যান অংশ নিচ্ছে।  






ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে যখন প্রচণ্ড উত্তেজনা চলছে তখন লাটভিয়ার রাজধানী রিগার কাছে এ মহড়া শুরু হলো।





মহড়ায় অংশ নেয়ার জন্য ব্রিটেনের একটি
সামরিক ঘাঁটিতে দুটি বি-৫২ স্টিলথ বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। আরো
পরে বিমান দুটি সামরিক মহড়ায় অংশ নেবে বলে জানা গেছে। বি-৫২ বিমান পরমাণু
বোমা বহন করতে সক্ষম। আগামী ২০ জুন ন্যাটো সদস্য দেশগুলোর এ মহড়া শেষ হবে।  




রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
তার দেশের সীমান্তের কাছে ন্যাটোর সামরিক মহড়ার নিন্দা ও সমালোচনা করেছেন
এবং একে উস্কানিমূলক তৎপরতা বলে আখ্যা দিয়েছেন। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী
ভ্লাদিমির তিতোভ রুশ সীমান্তে ন্যাটোর সেনা সমাবেশকে মস্কোর প্রতি
শত্রুতামূলক আচরণ বলে উল্লেখ করেছেন। তবে ন্যাটোর এসব পদক্ষেপের বিরুদ্ধে
মস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।

সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ইউরোপের নিরাপত্তায় ওবামার ১০০ কোটি ডলারের তহবিল




মার্কিন সেনা নিয়োগের মাধ্যমে ইউরোপের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার পোল্যান্ড সফরকালে ওবামা এ ঘোষণা দেন।  ইউক্রেন সঙ্কট নিয়ে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠককালে ওবামা বলেন,



‘যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান বন্ধুদের নিরাপত্তার জন্য এ অর্থ অতীব প্রয়োজনীয়।’তিনি উল্লেখ করেন, চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সঙ্গে পোল্যান্ডের সম্পর্কের অবনতি হলে ১৫০ জন দক্ষ মার্কিন সৈন্য পোল্যান্ডে পাঠানো হয়।  ইউরোপ সফরের অংশ হিসেবে ওবামা এখন পোল্যান্ডে রয়েছেন। সফরকালে তিনি বেলজিয়াম ও ফ্যান্সেও যাবেন বলে আগেই নিশ্চিত করা হয়েছে।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

রুশ হেলিকপ্টার বিধ্বস্ত; আঞ্চলিক নেতাসহ নিহত ১৬




রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি হ্রদে
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছে বলে ধারণা হচ্ছে। এরমধ্যে পাঁচ
জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা
মন্ত্রণালয় আজ (রোববার) এ তথ্য জানিয়েছে।






রাশিয়ার মুরমানস্ক অঞ্চলের মুনোজিরো হ্রদে
গতকাল মি-এইট মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। আরোহীদের দুই জনকে
জীবিত উদ্ধার করা হয়েছে। বাকীরা সবাই পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা
হচ্ছে। রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তাতিয়ানা
যাকহারোভা বলেছেন, হেলিকপ্টারটি এখন পানির নিচে। ডুবুরিরা আরোহীদের
উদ্ধারের চেষ্টা করছেন। একজন রুশ কর্মকর্তা বলেছেন, মৃতদেহ উদ্ধার না হওয়া
পর্যন্ত আমরা ধরে নিচ্ছি তারা বেঁচে আছেন। এখনই তাদেরকে মৃত হিসেবে ঘোষণা
করা যাচ্ছে না। 





হেলিকপ্টারটির আরোহীদের মধ্যে মুরমানস্ক
অঞ্চলের ডেপুটি গভর্নর, একজন উপমন্ত্রী ও ফসফেট কোম্পানি ‘আপাতিত’র প্রধান
ছিলেন। তবে আঞ্চলিক প্রশাসন আরোহীদের নাম-পরিচয় জানাতে অস্বীকার করেছে।




উদ্ধার অভিযানে অন্তত একশ’ ব্যক্তি অংশ
নিচ্ছেন। যান্ত্রিক ত্রুটি অথবা খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে
ধারণা করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান শুরু করতেও দেরি
হয়েছে বলে জানা গেছে।


(রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

কসোভো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি : হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের




ফের নির্বাচিত হলে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কসোভোর প্রধানমন্ত্রী হাশিম থাচি। আগামী ৮ জুন দেশটিতে অনুষ্ঠিত আগাম নির্বাচন ঘিরে এক প্রচারণা অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।

মুসলিম সংখ্যারিষ্ঠ দেশ হলেও কসোভোয় সরকারিভাবে হিজাবের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে ধর্মীয় অনুশাসন পালনে অভ্যস্ত অনেক মুসলিম ছাত্রীর পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হয়। একইসঙ্গে নির্বাচিত হলে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টিরও প্রতিশ্রুতি দিয়েছেন থাচি।কসোভোর সংসদ নির্বাচনে ১২০ আসনের বিপরীতে অন্তত ৩০টি দল অংশ নিচ্ছে। দলগুলো এককভাবে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি জোটগতভাবেও নির্বাচনে অংশ নিচ্ছে।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

IBN SINA