সর্বশেষ সংবাদ

ইরাকজুড়ে সহিংসতা ও সিরিজ বোমা হামলায় নিহত অন্তত ৬০




ইরাকজুড়ে সর্বশেষ সহিংসতা ও সিরিজ বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে।





ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে গতকাল
(বুধবার) দু টি গাড়ি বোমা হামলায় প্রায় দুই ডজন মানুষ নিহত হয়। এর মধ্যে
কয়েকজন সেনা ও হাসপাতালের কর্মচারি রয়েছে। এছাড়া, উত্তরাঞ্চলীয় শহর তুজ
খুরমাতু শহরে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে এবং তাতে মোট পাঁচজন নিহত হয়। এর
মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে।



রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত কাদিমিয়া
এলাকায় অন্য এক বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। এছাড়া,
ইরাকের আরো কয়েকটি স্থানে বিস্ফোরণে বেশ কয়েকজন মানুষ নিহত হয়।




সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবার ইরাকে
ব্যাপক মাত্রায় সহিংসতা চলছে। সরকারি হিসাবে দেখা যায়- গত এপ্রিল মাসে
ইরাকজুড়ে বোমা ও সন্ত্রাসীদের চোরাগোপ্তা হামলায় ১,০০০ বেসামরিক ব্যক্তি
নিহত এবং অন্তত ১,৪০০ মানুষ আহত হয়েছে। এছাড়া, জাতিসংঘের হিসাব অনুযায়ী-
২০১৩ সালে ইরাকে সহিংসতায় মারা গেছে ৯,০০০ মানুষ। ইরাকের প্রধানমন্ত্রী
নূরি আল-মালিকি কয়েকবার বলেছেন,  তার দেশের এসব সহিংসতার পেছনে সৌদি আরবের
হাত রয়েছে।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ইউরোপের কোকেন রাজধানী লন্ডন: সমীক্ষা




ব্রিটেনের রাজধানী লন্ডনকে ইউরোপের কোকেন
রাজধানী হিসেবে অভিহিত করা হয়েছে। একটি সমীক্ষায়  পয়ঃনিষ্কাষণের পানিতে
প্রতি হাজার মানুষে ৭১১ মিলিগ্রাম বেনজোইলএগোনেন নামের  কোকেনের প্রধান
রাসায়নিক উপাদানের উপস্থিতি নির্ণয়ের পর  লন্ডনকে  এ নাম দেয়া হয়েছে।





ইউরোপের ৪২টি নগরীতে এ সমীক্ষা চালানো হয়েছে  এবং একই রাসায়নিক আমস্টারডামে ৩৯৩, প্যারিসে ২৪৩ এবং মিলানে ২৩৩ মিলিগ্রাম পাওয়া গেছে।




লিসবন
ভিত্তিক সংস্থা, ইউরোপিয়ান মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড অ্যাডিকশন
২০১৩ সালে এ সমীক্ষা চালিয়েছে এবং এজন্য সপ্তাহব্যাপী নমুনা সংগ্রহ করা
হয়েছে। অবশ্য  দু’বছর আগে একই সমীক্ষায় লন্ডনে কোকেনের যে উপস্থিতি ধরা
পড়েছিল এ সমীক্ষায় ধরা পড়েছে তার দ্বিগুণ।

এ সমীক্ষায় আরো দেখা
গেছে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে কোকেন, ইকসটেসি এবং গাজার উপস্থিতি পাওয়া
গেলেও পূর্ব ইউরোপের দেশগুলোতে পাওয়া গেছে ক্রিস্টাল মেথ নামের মাদকের
উপস্থিতি।





এ সমীক্ষা আরো দেখা গেছে, সপ্তাহের সাধারণ দিনগুলোতে গড়ে
৭৯৯ মিলিগ্রাম কোকেন পাওয়া গেলেও সাপ্তাহিক বন্ধের শুরুর দিনটিতে অর্থাৎ
শনিবার লন্ডনের পয়ঃনিষ্কাষণের পানিতে কোকেনের উপস্থিতি এক লাফে বেড়ে ৯০৪
মিলিগ্রামে পৌঁছায়। শুধু তাই নয়, শনিবার লন্ডনের পানিতে ক্রিস্টাল মেথের
উপস্থিতি বাড়ে তিন গুণ।





এদিকে, চেক প্রজাতন্ত্রের রাজধানী  প্রাগে
ক্রিস্টাল মেথের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া গেছে। এ নগরীর পয়ঃপানিতে প্রতি
হাজার মানুষে ৩২৭ মিলিগ্রাম মাদকের উপস্থিতি ধরা পড়েছে।





অবশ্য ব্রিটিশ সরকারের পরিসংখ্যানে বলা
হয়েছে, ২০১২ সালে দেশটিতে প্রতি ১২ জন বয়সি মানুষের মধ্যে একজন অবৈধ মাদক
ব্যবহার করে। এ ছাড়া, প্রতি ৫০ জনের মধ্যে একজন কোকেনের মত মাদক ব্যবহার
করেন। এদিকে ২০০৮-৯ সাল থেকে কোকেন গুড়ার মত মাদকের ব্যবহার কমছে বলে 
সরকারি কাগজপত্রে দাবি করা হলেও আসলে ব্রিটেনের বহুল ব্যবহৃত মাদকই হলো
কোকেন। এ কথা বলেছেন ড্রাগস্কোপ নামের একটি দাতব্য সংস্থার প্রধান নির্বাহী
মারকুস রবার্টস।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

সর্বস্তরে বাংলা প্রচলনে সরকারকে আরও এক মাস সময় দিল হাইকোর্ট




গণমাধ্যমে বিজ্ঞাপন, সাইনবোর্ড এবং সব
ধরনের নম্বর ও নেমপ্লেটে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিতে আগামী ১ জুলাইয়ের
মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে
হাইকোর্ট।






বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি
এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ
দেয়। বাংলা ভাষা প্রচলনে দেয়া আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন আজ
আদালতে দাখিল করার পর এ আদেশ দেয়া হয়।





আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ
রায় জানান, বাংলা ভাষা প্রচলনে সরকারি বিভিন্ন পর্যায়ে চিঠি দেয়া হয়েছে।
সম্পূর্ণভাবে আদালতের আদেশ বাস্তবায়নে সময় প্রয়োজন। এর পর আদালত এক মাস সময়
বৃদ্ধি করে আজ আদেশ দেয়। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ।





১৭ ফেব্রুয়ারি আদালত এ সংক্রান্ত আদেশ ও
রুল জারি করে। রুলে অবিলম্বে বাংলা ভাষা প্রচলন আইন, (১৯৮৭ ১৯৮৭ সালের ২নং
আইন) বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে
না তা জানতে চাওয়া হয়। এছাড়াও বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭ বাংলাদেশের
সর্বত্র অনুসরণ করার জন্য কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চায় আদালত।



এদিকে, গণমাধ্যমে বাংলা ভাষার বিকৃত উচ্চারণ ও অন্য ভাষার মিশ্রণ রোধে একটি কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়।সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে উচ্চ
আদালতের নির্দেশনার পর বৃহস্পতিবার সচিবালয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের
প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তথ্যসচিব মরতুজা আহমদ সাংবাদিকদের এ তথ্য
জানান।



মরতুজা বলেন, বাংলা ভাষার দূষণ ও বিকৃত উচ্চারণরোধে গণমাধ্যমগুলো নিজ নিজ ক্ষেত্র থেকে পদক্ষেপ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা





ইউসুফ রাজা গিলানি (ডানে) ও আমিন ফাহিম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ
রাজা গিলানির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে করাচির
দুর্নীতির দমন আদালত।





একই ধরনের গ্রেফতারি পরোয়ানা জারি করা
হয়েছে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক
বাণিজ্যমন্ত্রী আমিন ফাহিমের বিরুদ্ধেও।



ট্রেড ডেভলপমেন্ট অথরিটি পাকিস্তান বা
টিডিএপি’-তে একটি আর্থিক অনিয়মের দায়ে রুজু করা মমালায় তাদের বিরুদ্ধে এ
পরোয়ানা জারি করা হয়। একইসঙ্গে মামলার শুনানি আগামী ১৭ জুন পর্যন্ত মুলতবি
করেছে আদালত। ফাহিম যখন বাণিজ্যমন্ত্রী ছিলেন তখন পাকিস্তানের কেন্দ্রীয়
তদন্ত সংস্থা এ মামলা দায়ের করেছিল।




এর আগে, এ মামলায় হাজির হতে আদালত দু জনকে
তিনবার নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে জামিনোযাগ্য গ্রেফতারি
পরোয়ানা থাকায় তারা সে নোটিশকে উপেক্ষা করেন।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

আইপিএলের ফাইনালে সাকিবরা




কলকাতা নাইট রাইডার্স ফাইনালে কখনো হারে না। তবে কি আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সাকিব আল হাসানের দল? সেই উত্তর জানা যাবে ১ জুন। আপাতত দুর্দান্ত গতিতে ছুটতে থাকা কলকাতা এবারের আইপিএলে টানা অষ্টম জয় তুলে নিয়ে চলে গেল ফাইনালে।



কলকাতা ফাইনালে হারে না, কথাটার মধ্যে একটা ফাঁক আছে। এর আগে একবারই ফাইনালে উঠেছিল কলকাতা। ২০১২ সালের ওই আসরে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের দল। এবারের আরব আমিরাত অংশে খোঁড়াতে খোঁড়াতে শুরু করা কলকাতা ভারতে এসেই দুর্দান্ত খেলতে শুরু করে। অবিশ্বাস্য সমীকরণ মিলিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হয়ে উঠে আসে প্লে অফে। গতকাল বুধবার ইডেন গার্ডেনে সেই প্লে অফে কলকাতা ২৮ রানে হারাল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্র“প পর্ব শেষ করা কিংস ইলেভেন পাঞ্জাবকে।



পাঞ্জাবের ফাইনালে যাওয়ার সুযোগ অবশ্য এখনো থাকছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় প্লে অফে মুখোমুখি চেন্নাই-মুম্বাই ম্যাচের বিজয়ি দলের সঙ্গে খেলবে পাঞ্জাব। সেই ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হচ্ছে কোন দল।



ব্যাটে-বলে সাকিবের দিনটা খুব একটা সুখকর ছিল না। ১৬ বলে ২ চারে ১৮ রান করেছেন। কিন্তু বল হাতে চার ওভারে ৪৩ রান দিয়ে এক উইকেট। এর মধ্যে ইনিংসের ১৮তম ওভারেই দিয়েছেন ২১। তবে চতুর্থ উইকেটে ইউসুফ পাঠানের সঙ্গে সাকিবের ৪১ রানের জুটিটা কলকাতাকে জয়ের পুঁজি এনে দিতে সাহায্য করছে। বল হাতেও মাঝের দুটো ওভার দারুণ করেছেন সাকিব। কিন্তু প্রথম আর শেষ ওভার দুটিতে রানের স্রোতে বাঁধ দিতে পারেননি।



কলকাতার জয়ে একক কোনো নায়ক নেই সেই অর্থে। ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা যদিও উমেশ যাদব। কিন্তু আজকের জয়টা কলকাতার সম্মিলিত লড়াইয়েরই ফসল। উথাপ্পার ব্যাট আজও হেসেছে। ৩০ বলে ৪টি চার ও ২ ছক্কায় করেছেন ৪২। এ ছাড়া পাণ্ডে (২১), পাঠান (২০), সূর্যকুমার যাদব (২০) ও সাকিবের মাঝারি আকারের ইনিংসগুলোর সৌজন্যে ৮ উইকেটে ১৬৩ রান তোলে কলকাতা। কিন্তু ৮ উইকেটে ১৩৫ রানেই ফুরিয়ে যায় পাঞ্জাবের ২০ ওভার।








Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

তিস্তা ও সীমান্ত চুক্তি বিবেচনার আশ্বাস নরেন্দ্র মোদির




ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে তিস্তা ও সীমান্ত চুক্তি বিবেচনার আশ্বাস দিয়েছেন। এছাড়া সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তিনি বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন। গতকাল ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা জানান।



ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের একদিন পর গতকাল নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল ভারতীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে হায়দারাবাদ হাউসে এ বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন উপস্থিত ছিলেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্পিকার শিরীন শারমিন বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন বিজেপি সরকার তিস্তা চুক্তি ও সীমান্ত চুক্তি বিবেচনা করবে। তার সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।



তিনি আরও বলেন, উভয় দেশের স্বার্থে আমরা ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছি। স্পিকার বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের পক্ষে উপযুক্ত সময়ে বাংলাদেশ সফর করার জন্য প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ এবং বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।



শিরীন শারমিন জানান, বৈঠকে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, আপনার শপথগ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে একজন প্রধানমন্ত্রী হিসেবে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভারতের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে কি-না এমন এক প্রশ্নের জবাবে ড. শিরীন শারমিন স্পষ্ট ভাষায় বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধের মতো আগামী দিনগুলোতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে।



অন্য এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, মোদি সরকার নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতায় এসেছে। কাজেই বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তার সরকারের জন্য আরও সহজতর হবে। শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করায় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।



ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সাংবাদিকদের বলেন, নিরাপত্তা থেকে বাণিজ্য এবং বিদ্যুৎ থেকে যোগাযোগ পর্যন্ত সব ক্ষেত্রে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী। ভারতের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পররাষ্ট্র সচিব সুজাতা বলেন, 'অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।'



এছাড়া ভারতের প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্র ঋণের মতো বিষয়গুলোতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন বলে সুজাতা সিং সাংবাদিকদের বলেন।  কূটনৈতিক সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের ওপর জোর দিয়েছেন স্পিকার শিরীন শারমিন। মোদির পূর্বসূরি মনমোহন সিং তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের উদ্যোগ নিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায় শেষ মুহূর্তে তা আটকে যায়। এছাড়া দুই দেশের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি ও এর প্রটোকল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।



উল্লেখ্য, মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত হলেও পূর্ব নির্ধারিত জাপান সফরের কারণে যোগ দিতে পারেননি তিনি। তার প্রতিনিধি হিসেবে ভারত সফর করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নতুন প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে তিস্তা পানিবণ্টন ও সীমান্ত চুক্তিসহ অন্য অমীমাংসিত বিষয় দ্রুততার সঙ্গে সমাধানের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।



চিঠিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমি বিশ্বাস করি আপনার গতিশীল নেতৃত্বে দীর্ঘদিনের অমীমাংসিত দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সুষ্ঠুভাবে সমাধান করতে পারব।' সোমবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথের দিনেই এই চিঠি পৌঁছে দেয়া হয় বলে জানা গেছে। চিঠিতে প্রধানমন্ত্রী ?আরও বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের মাধ্যমে কাজ করে যেতে তিনি অঙ্গীকারাবদ্ধ। আগামী দিনগুলোতে দুই দেশের বন্ধুত্ব আরও অর্থবহ ও গভীর হবে বলেই এই চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করেন শেখ হাসিনা।






Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

আমেরিকার উঁচু পর্যায়ের বিশেষজ্ঞ গোয়েন্দা হিসেবে কাজ করেছি: স্নোডেন




রাশিয়ায় সাময়িক আশ্রয় গ্রহণকারী সাবেক
মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন নিজেকে ইলেক্ট্রনিক নজরদারিতে
প্রশিক্ষিত উঁচু পর্যায়ের বিশেষজ্ঞ গোয়েন্দা হিসেবে তুলে ধরেছেন। মার্কিন
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র হয়ে
গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য নাম পরিবর্তন করে অন্য দেশে গোপনে কাজ করেছেন
বলেও দাবি করেছেন তিনি। 




মার্কিন টিভি চ্যানেল এনবিসিকে দেয়া
সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন স্নোডেন। আমেরিকা থেকে চলে যাওয়ার পর এই প্রথম
কোনো সংবাদ মাধ্যমকে পূর্ণ সাক্ষাৎকার দিলেন তিনি।



স্নোডেন বলেন,
আমেরিকার পক্ষে গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য কম্পিউটার ব্যবস্থাকে সক্রিয়
করে তোলার দায়িত্ব পালন করেছে তিনি। এ ছাড়া, মাঠ পর্যায়ে কম্পিউটার বসানো
থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে তথ্য সংগ্রহ পর্যন্ত সব ধরণের কাজ করারও
অভিজ্ঞতা রয়েছে তার। ৩০ বছর বয়সি স্নোডেন বলেন, একজন এজেন্ট যে পরিমাণ
গোয়েন্দা তথ্য সরবরাহ করবে তার চেয়ে অনেক বেশি তথ্য আমেরিকা কম্পিউটার
ব্যবহার করে হাতিয়ে নেয়।



এ ছাড়া, এর আগে,  তাকে গোয়েন্দা সংস্থার
নীচু স্তরের বিশ্লেষক হিসেবে তুলে ধরে আমেরিকার পক্ষ থেকে যে সব বিবৃতি
দেয়া হয়েছিল তা নাকচ করে দেন স্নোডেন। ২০১৩ সালে মে  মাসে রাশিয়া পালিয়ে
যান স্লোডেন এবং বর্তমানে সে দেশে সাময়িক আশ্রয়ে রয়েছেন তিনি। পালানোর আগে
বুজ অ্যালেন নামের বিশাল ঠিকাদারি সংস্থার জন্য এনএসএ’র টেকনিশিয়ান হিসেবে
দায়িত্ব পালন করছিলেন স্নোডেন।



সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড
স্নোডেন গত বছরের আগস্টে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ'র
গুপ্তচরবৃত্তির অনেক ঘটনা ফাঁস করে দেয়ায় আমেরিকার জনগণ সরকারের বিরুদ্ধে
ভীষণ ক্ষুব্ধ হয়। পাশাপাশি বিশ্বের বহু দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের
অবনতি ঘটে। তার ফাঁস করে দেয়া তথ্য থেকে জানা যায়, প্রিজম কর্মসূচির
আওতায় ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহু, ইউটিউব এবং অ্যাপলসহ 
ইন্টারনেটভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভারে সরাসরি ঢুকে  তথ্য সংগ্রহ
করে এনএসআই ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই।



মার্কিন
সরকারের ১৭ লাখ গোপন কাগজ-পত্র স্নোডেন ফাঁস করে দেন এবং এর বেশিরভাগই
সামরিক বিষয়ক বলে গত মার্চে স্বীকার করেছেন মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট
চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি। এ সব কাগজ-পত্র
কিভাবে ব্যবহার হতে পারে এবং এই ক্ষতি কি করে কমানো যায় তা খতিয়ে দেখার
জন্য পেন্টাগন একটি টাস্ক ফোর্স গঠন করেছে। অবশ্য, স্নোডেন যে সব গোপন তথ্য
ফাঁস করে দিয়েছেন তা সামাল দিতে পেন্টাগনের শত শত কোটি ডলার ব্যয় হবে বলে
জানিয়েছেন জেনারেল ডেম্পসি।


২৮ মে (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

স্কাইপ এর নতুন সেবা দোভাষী




ইন্টারনেটের এপারে বসে আপনি বলবেন বাংলায়, আর হাজার মাইল দূরে অন্য প্রান্তে আপনার কথা বিদেশি বন্ধুটি শুনতে পাবেন তাঁর নিজের ভাষায়। স্কাইপের মাধ্যমে তাৎক্ষণিক দোভাষী সেবা চালুর এই চমকপ্রদ ঘোষণাটি দিয়েছে মাইক্রোসফট।

 মাইক্রোসফট কর্পোরেশন এই সেবার নাম দিয়েছে 'রিয়েল টাইম স্কাইপ ট্রান্সলেটর'। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে এর পরীক্ষামূলক সংস্করণের কার্যকারিতা দেখিয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, কারো সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভাষা যেন বাধা হতে না পারে – স্কাইপ ট্রান্সলেটর তা নিশ্চত করবে।

চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমের জন্য স্কাইপের এই পরীক্ষামূলক সংস্করণটি উন্মুক্ত করা হবে। তবে এই দোভাষী সেবার জন্য পয়সা দিতে হবে কিনা, সে বিষয়ে কিছু জানাননি নাদেলা।

তাঁর ভাষায়, স্কাইপ ট্রান্সলেটর হবে একটি জাদুকরী প্রযুক্তি। তবে গবেষণা প্রকল্প থেকে এই দোভাষী সফটওয়্যারকে ব্যবহারযোগ্য পণ্যের রূপ দেয়াই এখন মূল কাজ।

ট্রান্সলেটরের কাজ দেখাতে ওই অনুষ্ঠানে বসেই মাইক্রোসফটের একজন ইংরেজিভাষী কর্মকর্তা স্কাইপে কথা বলেন তাঁর এক জার্মানভাষী সহকর্মীর সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত একজন জার্মানভাষী অতিথি তাঁর মূল্যায়নে বলেন, হালকা আপলচারিতার জন্য স্কাইপ ট্রান্সলেটরের অনুবাদ চলনসই, তবে ব্যবসায়িক বা আনুষ্ঠানিক কাজের জন্য নয়।

স্কাইপ ট্রান্সলেটরের একেবারে প্রাথমিক একটি সংস্করণ ১৮ মাস আগে চীনা ব্যবহারকারীদের সামনে এনেছিল মাইক্রোসফট। সে সময় চীনে স্কাইপ ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে।

'স্পিচ রিকগনিশন টেকনোলজি' বা কণ্ঠ শুনে শনাক্ত করার প্রযুক্তি উদ্ভাবনে বহু বছর ধরে কাজ করে আসছে মাইক্রোসফট। চলতি বছরের শুরুতে উইন্ডোজ ফোনের জন্য 'কোরটানা' নামে একটি 'ভয়েস অ্যাকটিভেটেড পারসোন্যাল অ্যাসিসট্যান্ট' আনার ঘোষণা দেয় তারা, যেটি তৈরি করা হয়েছে অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।

মাইক্রোসফট ২০১১ সালের মে মাসে সাড়ে ৮ বিলিয়ন ডলারে 'স্কাইপ' কিনে নেয়। বর্তমানে প্রতি মাসে প্রায় ৩০ কোটি গ্রাহক এই ইন্টারনেটভিত্তিক টেলিফোন সেবা ব্যবহার করেন।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

মোদি-নাওয়জ বৈঠক :পাকিস্তানকে জঙ্গি দমনে পদক্ষেপ নেয়ার আহ্বান




ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে তার দেশে সক্রিয় জঙ্গি দমনে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। হায়দরাবাদ হাউসে মোদি-শরিফ বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এক বিবৃতিতে জানান, মোদি ‘সন্ত্রাস-সংক্রান্ত আমাদের উদ্বেগের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন’। তিনি বলেন, মোদি ইসলামাবাদকে ভারতের ওপর হামলা চালাতে পাকিস্তানের নিজ ও নিয়ন্ত্রিত ভূখণ্ড ব্যবহার প্রতিরোধ করার অঙ্গীকার মেনে চলারও আহ্বান জানান।
বাণিজ্যিক সম্পর্ক এবং দুদেশের মধ্যে আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই বৈঠক নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। বৈঠকের আগে শরিফের সঙ্গে মোদি দীর্ঘ ও উষ্ণ করমর্দন করেন। বৈঠক ৩০ মিনিটের জন্য নির্ধারিত থাকলেও শেষপর্যন্ত তা ৫০ মিনিট ধরে চলে। বৈঠকের আগে ঐতিহাসিক দিল্লি শাহী জামে মসজিদে যান শরিফ। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, দ্বিপক্ষীয় সুসম্পর্ক গড়তেই তিনি ভারতে এসেছেন।

উল্লেখ্য, গতকাল মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসেন শরিফ। দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার ইঙ্গিত দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রীই। রোববারই ১৫১ ভারতীয় বন্দিকে মুক্তির নির্দেশ দেন শরিফ।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

হামাসের আল-আকসা মসজিদে হামলা করল ইসরাইল




ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন
হামাসের তিনটি পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।
পশ্চিম তীরের রামাল্লা থেকে এসব পত্রিকা প্রকাশ করা হতো।



আজ (বুধবার) ইসরাইলি সেনারা রামাল্লায়
‘আল-রিসালা’,‘ফিলিস্তিন’ ও ‘আল-ইস্তিকলাল’ পত্রিকার দপ্তরে হানা দিয়ে
প্রকাশনা কার্যক্রম বন্ধ করে দেয় । তারা বলেছে- এ তিনটি পত্রিকার প্রকাশনা ও
বিতরণ মেনে নেয়া হবে না। গত এপ্রিলে হামাস ও ফাতাহ’র মধ্যে ঐক্য চুক্তি সই
হওয়ার পর থেকেই এসব পত্রিকা পুণরায় বের হতে শুরু করে।




এদিকে, আজ ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাসে
(জেরুজালেম) আল-আকসা মসজিদেও হানা দিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় দখলদারদের
গুলিতে অন্তত চার ফিলিস্তিনি মুসল্লি আহত হয়েছেন। মসজিদে উগ্র ইহুদিবাদীদের
উপস্থিতির বিষয়ে ফিলিস্তিনিরা প্রতিবাদ জানাতে গেলে তাদের ওপর চড়াও হয়
ইসরাইলি সেনারা।






ফিলিস্তিনে ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে
হামাস ও ফাতাহ’র মধ্যে চুক্তি হওয়ার পর থেকেই ক্ষুব্ধ হয়ে আছে তেল আবিব।
এরপর থেকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন হামলার মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে।


২৮ মে (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে ভারত




আগামী মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তুলনামূলক দুর্বল ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সুরেশ রায়না।

বাংলাদেশ সফরের জন্য বুধবার ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে সিনিয়র সাত সদস্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি এবং শিখর ধাওয়ানকে বিশ্রাম দিয়ে কার্যত দ্বিতীয় সারির দল ঘোষণা করে বিসিসিআই।

গত ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের দল থেকে এ সফরের জন্য ঘোষিত দলে রয়েছেন কেবল সাত্র বরুন এ্যারন, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে ও আম্বাতি রাইডু।

আগামী ১৫, ১৭ এবং ১৯ জুন ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ।

আগামী ১ জুন ভারতের ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পর ২৬ জুন ভারতীয় দলের ইংল্যান্ড সফর শুরু হওয়ার মাঝামাঝি সময়ে আলোচনার ভিত্তিতে দ্বিপাক্ষিক সংক্ষিপ্ত এ সিরিজ আয়োজন করা হয়।

ভারত
সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, চেতেশ্বর পুজারা, আম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা. পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।





Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

গণধোলাইয়ের শিকার মিশরের সিসি




ভোট দিতে এসে গণধোলাইয়ের শিকার হয়েছেন মিশরের প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদেল ফাত্তাহ সিসি। মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুরসিকে অপসরণ ও গণহত্যার পরে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মত জনসম্মুখে ভোট দিতে আসায় স্থানীয় সেনাবিরোধী নাগরিকের চড় ও থাপ্পরে গনধোলাইয়ের শিকার হলেন জোর করে ক্ষমতার দ্বারপ্রান্তে দাঁড়ানো এ সাবেক সেনাপ্রধান।



অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট নির্বাচন অনেকটা ভোটার শূন্য হওয়ায় ভোট গ্রহণের মেয়াদ আরো একদিন বাড়ানো হয়েছে। ভোটারদের উপস্থিতি বাড়াতে বুধবার পর্যন্ত ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ফলে সোম, মঙ্গল ও বুধবার এই তিনদিন ধরে চলছে ভোট গ্রহণ।



নির্বাচন কমিশনের প্রধান আবদেল আজিজ সালমান জানান, দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শেষে ৫ কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে মাত্র ৩৭ শতাংশ ভোট দিয়েছে।



এ নির্বাচনে মাত্র দু’জন প্রার্থী থাকায় সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি সহজেই জয় পাবেন বলে অনুমান করা হচ্ছে।এদিকে, নির্বাচনের পূর্বেই ভোটারদের প্রতি ভোট বর্জনের ডাক দিয়েছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড। তারা নিজেরাও এতে অংশ নিচ্ছেন না।



নির্বাচন পরিদর্শনে থাকা সূত্র জানায়, মঙ্গলবার নির্বাচনের দ্বিতীয় দিনে কায়রোর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। অনেক কেন্দ্রে কোনো ভোটারকেই চোখে পড়েনি।



অন্যদিকে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য চেষ্টার কোনো ত্রুটি ছিল না সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের। লোকজনকে ভোট দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করে তারা। এমনকি ওই দিন ভোটারদের জন্য রেলের টিকেট ভাড়াও মওকুফ করা হয়। তারপরও উপস্থিতি বাড়ানো যায়নি।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

রমনার বোমা হামলার রায় আসছে ১৬ই জুন




 দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ১৬ জুন ধার্য করেছে আদালত।

বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন।

এ মামলায় মোট ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ই এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় নিহত হন ১০ জন।

ঘটনার প্রায় ৮ বছর পর ২০০৮ সালের ২৯ নভেম্বর হারকাতুল জেহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র  দাখিল করে পুলিশ। এরপর ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

বাহরাইনে সরকার-বিরোধী আন্দোলন চলছে: নিরাপত্তা বাহিনীর হামলা




বাহরাইনে রাজতান্ত্রিক স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রয়েছে। সেইসঙ্গে চলছে সরকার-বিরোধী আন্দোলনকারীদের ওপর আলে-খলিফা সরকারের দমন-পীড়ন।



গতকাল রাজধানী মানামার দক্ষিণে সিত্রা এলাকায় বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে নিহত ১৪ বছর বয়সী কিশোর সাইয়্যেদ মাহমুদ সাইয়্যেদ মোহসেনের স্মরণসভা করতে গেলে তাতে হামলা চালায় সরকারি বাহিনী। গত সপ্তাহে সিত্রা এলাকায় নিহত হয়েছিল এ কিশোর।



তবে, হামলা সত্ত্বেও গতকাল সরকার-বিরোধী মিছিল করেছে সমবেত জনতা। এ সময় তারা সরকারের দমন-পীড়ন অবসানের দাবিতে নানা শ্লোগান দেয়।



২০১১ সালের গোড়ার দিকে মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণজাগরণ শুরু হয়। তার ঢেউ আছড়ে পড়ে পারস্য উপসাগরের ছোট্ট দ্বীপ দেশ বাহরাইনে। তখন সরকার পতনের অবস্থা তৈরি হলেও সরকারি বাহিনীর ব্যাপক নিপীড়নমূলক ব্যবস্থার কারণে ক্ষমতায় টিকে রয়েছে রাজা হামাদ বিন ঈসা আলে খলিফার সরকার। এ কাজে আমেরিকা, ব্রিটেন ও সৌদি আরব অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে। এর মধ্যে বাহরাইন সরকারের সমর্থনে এবং আন্দোলন দমনের জন্য সৌদি আরব তার নিজের সেনা পাঠিয়েছে।





(রেডিও তেহরান/এসআই/২৮)




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ভারতের নতুন সরকারের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক অটুট থাকবে: শেখ হাসিনা




নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নতুন সরকারের সঙ্গেও বাংলাদেশের সুসম্পর্ক থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বুধবার) সকালে জাপানের টোকিওতে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় তিনি এ আশা প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ও ভারত তাদের নিজস্ব পররাষ্ট্রনীতির ওপর ভিত্তি করে চলে। পার্শবর্তী দুই দেশের সম্পর্ক সবসময় পারস্পরিক আলোচনার ভিত্তিতে, বন্ধত্বপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ভারতের পাঁচটি সরকারের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখেছে। সেক্ষেত্রে নতুন সরকারের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক অতীতে মতোই অটুট থাকবে।”

নরেন্দ্র মোদী ভারতের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কে কোন বাধা তৈরি হবে কি না- জাপানের এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "মোদীর নিজস্ব ধ্যানধারণা রয়েছে। এখন তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। আশা করি প্রধানমন্ত্রী হিসেবে তিনিও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে নিজস্ব ভূমিকা পালন করবেন।"

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষেদে জাপানের পক্ষে বাংলাদেশ সমর্থন দেবে কি না তা উভয় দেশের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে।

এদিকে,  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের শীর্ষ বৈঠকে দুই বন্ধু প্রতিম দেশের সম্পর্ক ও যোগাযোগ সহযোগিতার পর্যায় থেকে অংশীদারিত্বে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার শীর্ষ বৈঠকের পর গতকাল মঙ্গলবার ঢাকা ও টোকিও থেকে যৌথ ইশতেহার প্রকাশিত হয়।

শেখ হাসিনা ও শিনজো আবে স্বাক্ষরিত এই ইশতেহারে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক সমৃদ্ধি অর্জন এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধিতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অনায়াসে ব্যবসা করার জন্য জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি কার্যকর টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)'র সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ-সুবিধা বিষয়ক এক সেমিনারে ভাষণকালে তিনি এ ঘোষণা দেন।

চারদিনের সফরে জাপানের উদ্দেশে শনিবার রাতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে এরইমধ্যে জাপানের সম্রাট, প্রধানমন্ত্রী ও দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।  বুধবার জাপান সময় রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা।


(রেডিও তেহরান/এআর/২৮)




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

লিবিয়ার উপকূলে আমেরিকার যুদ্ধজাহাজ: মার্কিন নাগরিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ




লিবিয়া উপকূলে একটি যুদ্ধজাহাজ ও ১,০০০ মেরিন সেনা পাঠাচ্ছে আমেরিকা। ওই এলাকায় আগে মোতায়েন করা মার্কিন সেনাদের শক্তি বাড়ানোর জন্য নতুন করে এ যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে।



আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধজাহাজ ইউএসএস বাট্টান লিবিয়ার উপকূলে এসে পৌঁছাবে। এতে বেশ কয়েকটি হেলিকপ্টার রয়েছে। জরুরিভিত্তিতে লিবিয়ায় মার্কিন দূতাবাস খালি করার দরকার হলে এসব হেলিকপ্টার ব্যবহার করা হবে।



গত কয়েকদিন ধরে লিবিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে সেনা ও গেরিলাদের মধ্যে একের পর এক সংঘর্ষ হচ্ছে। এমনকি নতুন প্রধানমন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে। এ অবস্থায় লিবিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।



চলতি মাসের প্রথম দিকে, আমেরিকা লিবিয়ার কাছে সিসিলি দ্বীপে মার্কিন নৌ ঘাঁটিতে কয়েকটি ওসপ্রে বিমান ও প্রায় ২৫০ জন মেরিন সেনা পাঠানো হয়েছে।





(রেডিও তেহরান/এসআই/২৮)




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

নিখোঁজ এমএইচ৩৭০ বিমান সম্পর্কিত স্যাটেলাইট তথ্য প্রকাশ





এমএইচ৩৭০ উড়ালের ‘নিখোঁজ’ বিমান সম্পর্কিত স্যাটেলাইট তথ্য মঙ্গলবার
প্রকাশ করেছে মালয়েশিয়া৷ সেই তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, বিমানটি
ভারত মহাসাগরের দক্ষিণাংশে বিধ্বস্ত হয়েছে৷ যদিও এখনও কোনো ধ্বংসাবশেষ
পাওয়া যায়নি৷


মালয়েশিয়ার বেসামরিক বিমান পরিবহন দপ্তর ডিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, স্যাটেলাইট তথ্য প্রকাশের জন্য ব্রিটিশ স্যাটেলাইট অপারেটর ‘ইনমারস্যাট’-এর সঙ্গে কাজ করেছে তারা৷ প্রকাশিত তথ্যের সঙ্গে কিছু ব্যাখ্যা যোগ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সেগুলো বুঝতে পারে৷





তবে বিশ্লেষকরা বলেছেন, ‘অত্যন্ত জটিল’ এ সব প্রাথমিক তথ্য পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে৷



মূলত বিমানটিতে থাকা ২৩৯ আরোহী এবং কেবিন ক্রুদের পরিবারের দাবির ভিত্তিতে
এ সব তথ্য প্রকাশ করলো মালয়েশিয়া৷ ১১ সপ্তাহ আগে বিমানটি কুয়ালালামপুর
থেকে বেইজিং-এর পথে যাত্রা করেছিল৷





কিন্তু যাত্রার মাঝপথেই রহস্যজনকভাবে হারিয়ে যায় সেটি৷ আর এখন অবধি বিমানটির কোনো ধ্বংসাবশেষ কোথাও খুঁজে পাওয়া যায়নি৷



বিমানটির সম্ভাব্য গতিপথ খুঁজে পেতে ‘ডপ্লার এফেক্ট’
পদ্ধতি ব্যবহার করা হয়েছে৷ ইনমারস্যাটের রেকর্ড করা তথ্য ডিসিএ, মার্কিন
জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড, ব্রিটিশ বিমান দুর্ঘটনা তদন্ত শাখা এবং চীনের
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করে দেখেছে৷



তবে ৮ই মার্চ বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিমানটির কিছুই
খুঁজে না পাওয়া যাওয়ায় অনেকের সন্দেহ দূর হচ্ছে না৷ বিশেষ করে, বিমানটির
আরোহীদের পরিবারের সদস্যরা মালয়েশিয়া এয়ারলাইন্সের বক্তব্যের উপর বিশ্বাস
রাখতে পারছেন না৷ পরিবারের সদস্যদের কথা হচ্ছে, ‘‘ঠিক কিসের ভিত্তিতে
ইনমারস্যাটের দেয়া তথ্যকে নির্ভুল এবং বিশ্বাসযোগ্য মনে করে ভারত মহাসাগরের
দক্ষিণাংশে ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে, তা আমাদের কাছে পরিষ্কার
নয়৷’’





সিঙ্গাপুর নির্ভর বিমান চলাচল বিষয়ক প্রকাশনা ‘ফ্লাইগ্লোবাল’-এর
ব্যবস্থাপনা সম্পাদক গ্রেগ ভালড্রন এ বিষয়ে বলেন, ‘‘ইনমারস্যাটের দেয়া
তথ্যে মূলত ভারত মহাসাগরের উপরে অবস্থানকালে বিমানটির সঙ্গে স্যাটেলাইটের
যোগাযোগের সময়গুলো উল্লেখ রয়েছে৷ এই তথ্যের উপর ভিত্তি করে এখন যেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে সেটি সঠিক জায়গা কিনা – সে বিষয়ে সন্দেহ প্রকাশের সুযোগ রয়েছে৷’’



উল্লেখ্য, ভারত মহাসাগরে বর্তমানে বিমানটি খোঁজায় নেতৃত্ব দিচ্ছে
অস্ট্রেলিয়া৷ এই উদ্ধার কর্মকাণ্ডের পেছনে দু’বছর মেয়াদে ৮৪ মিলিয়ন মার্কিন
ডলার খরচের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি৷ 


(এএফপি, রয়টার্স)


Disclaimer:


This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.


সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তদন্তকারীদের অপহরণের কথা অস্বীকার




সিরিয়ায় জাতিসংঘের রাসায়নিক অস্ত্র
তদন্তকারী দলের ১১ জন সদস্যকে অপহরণের কথা অস্বীকার করেছে রাসায়নিক অস্ত্র
নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ।




সংস্থাটি বলেছে, সিরিয়ায় তাদের তদন্ত দলের কোনো সদস্য অপহৃত হন নি বরং তারা সবাই নিরাপদে রয়েছেন।




এর আগে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের
বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল যে, মধ্যাঞ্চলীয় হামা
প্রদেশে একটি তথ্য-অনুসন্ধান অভিযান চালাতে গিয়ে ওপিসিডাব্লিউ’র সদস্যসহ ১১
জন সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছেন। এর মধ্যে ওপিসিডাব্লিউ’র সদস্য হচ্ছেন
ছয় জন। তাদের সঙ্গে পাঁচ ড্রাইভারকেও অপহরণ করা হয়। দলটি সেখানে ‘ক্লোরিন
গ্যাস’ ব্যবহারের বিষয়ে তদন্ত করতে  গিয়েছিল।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

বিএনপি নেতা মিনার চৌধুরী ঢাকায় গ্রেফতার (একরাম হত্যা)


ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যা মামলার আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারকে ঢাকা থেকে  গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।



আজ (মঙ্গলবার) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। নৃশংসভাবে একরাম হত্যাকান্ডের পর জেলা আওয়ামী লীগের পরামর্শে হত্যা মামলা দায়ের করে নিহত একরামের পরিবার। মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।



যদিও হত্যাকান্ডের সঙ্গে জড়িত আট জনকে গ্রেপ্তারের পর তারা ঘটনার দায় স্বীকার করেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনায় এ হত্যাকান্ড সংগঠিত হয় বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। হত্যাকান্ডে জড়িতরা স্থানীয় এমপি নিজাম হাজারির আত্মীয় ও ঘনিষ্টজন বলে পরিচিত। হত্যাকান্ডে সংশ্লিষ্টতার বিষয়ে নিজাম হাজারির দিকেও আঙুল তুলছেন স্থানীয়রা।



এদিকে একরামুল হককে হত্যার মূল পরিকল্পনাকারী ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী ওরফে জিহাদকে রোববার আটক করা হয়। গতকাল (সোমবার) তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।





উল্লেখ্য, গত ২০ মে ফেনী শহরে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে দিনদুপুরে প্রথমে গুলি করে ও পরে গাড়িতে আগুন দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে নিহত একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।



তবে গত শনিবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এক সংবাদ সম্মেলনে বলেছে, আওয়ামী লীগ নেতা জিহাদ চৌধুরীর সঙ্গে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম খুন হয়েছেন। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে সংস্থাটি।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

সিরিয়ায় জাতিসংঘের ১১ রাসায়নিক অস্ত্র তদন্তকারী অপহৃত




২৭ মে (এন জি ও আর জি): সিরিয়ায় জাতিসংঘের রাসায়নিক অস্ত্র তদন্তকারী দলের ১১ জন সদস্যকে অপহরণ করা হয়েছে। সিরিয়ার একটি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। তবে কারা কখন কিভাবে তাদেরকে অপহরণ করেছে তা জানা যায় নি।



(বিস্তারিত আসছে)












Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

IBN SINA