মল্লিকা তো গেল৷ আর কিচ্ছুটি করার নেই৷ দেশেরে সঙ্গে গাদ্দারি করে আজ পর্যন্ত কেউ কি নিস্তার পেয়েছে? মল্লিকাও পাবেন না৷ জেলে তাঁকে যেতেই হবে৷ গপ্পোটা কিছুটা এরকমই৷ ‘ডার্টি পলিটিক্স’ ছবির পোস্টার নিয়ে উত্তাল গোটা দেশ৷ পোস্টারে অর্ধ নগ্ন হয়ে মল্লিকা শেরাওয়াত গায়ে জড়িয়েছেন ভারতীয় পতাকা৷ পতাকাকে এভাবে অপমান? তাই সহ্য না করতে পেরে দেশের সুসন্তান সুমিত কুমারআদালতে মল্লিকার নামে ঠুকলেন মামলা৷ অভিযোগ পতাকার অসম্মান করেছেন তিনি৷

সুমিতের কথা অনুযায়ী, ‘আমি প্রথম থেকেই মল্লিকা শেরাওয়াতের খুব বড় ফ্যান৷ মল্লিকা কখনও যে এরকম করবে ভাবতেই পারিনি৷ দেশের ছবিকে যে বিদেশে নিয়ে যায়, তার থেকে এই ঘটনা আশা করা যায় না৷ মল্লিকার ওপর রেগে গিয়ে এই মামলা করেছি৷’

তবে শুধুই মল্লিকা নয়, চব্বিশ বছর বয়সী কলেজ ছাত্র সুমিত অভিযোগ এনেছেন ছবির পরিচালক ও প্রযোজকের নামেও৷




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.