১২ জুন: ইরাকের রাজধানী বাগদাদ দখলের ঘোষণা দিয়েছে আল-কায়েদা সমর্থিত সন্ত্রাসীগোষ্ঠী কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল।

এরইমধ্যে এ গোষ্ঠীর মুখপাত্র আবু মুহাম্মাদ আল-আদনানি সন্ত্রাসীদেরকে বাগদাদের দিকে রওয়ানা দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আইএসআইএল’র গেরিলারা রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় কারবালা শহরে হামলা চালাবে।

আদনানি তার গেরিলাগোষ্ঠীকে বলেছেন,


“শত্রুর প্রতি সদয় হইও না; আসল যুদ্ধ এখনো শুরু হয় নি; মূল যুদ্ধ হবে বাগদাদ ও কারবালায়।”

 ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিরও সমালোচনা করেন আদনানি।

ইরাকের মসুল শহরসহ উত্তর ও মধ্য-উত্তরাঞ্চল দখল করার একদিন পর এসব কথা বলল আইএসআইএল। মসুল শহর দখলের কারণে সেখানকার অন্তত পাঁচ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে। তবে, তাকফিরি সন্ত্রীরা তিকরিত শহরের দখল নিলেও ইরাকি সেনাবাহিনী সেখানকার দখল আবার ফিরে পেয়েছে বলে জানা গেছে।





-রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.