![]() |
| ফিলিস্তিনের স্পিকারকে আটকে ইসরাইলি বাহিনীর অভিযান |
অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরাইলের তিন কিশোরের কথিত অপহরণের জের ধরে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের স্পিকার আজিজ দিউয়িককে আটক করেছে।
ইসরাইলি সেনারা আজ (সোমবার) এক বিবৃতিতে
জানিয়েছে, পশ্চিম তীর থেকে হামাস নেতা আজিজ দিউয়িককে আটক করা হয়। এর আগে,
গতকাল (রোববার) হামাসের নেতা হাসান ইউসুফকে অপহরণ করেছে ইসরাইলি বাহিনী।
তিন কিশোর-তরুণের কথিত অপহরণের অভিযোগে এ
পর্যন্ত ১৫০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ইসরাইল দাবি করছে- ওই তিন
কিশোর পশ্চিম তীরের দক্ষিণ এলাকা থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হয়। এ জন্য
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করছে ইহুদিবাদী ইসরাইল।
তবে হামাস এ দাবি নাকচ করেছে। দলটি বলছে- সম্প্রতি মাহমুদ আব্বাসের
নেতৃত্বাধীন ফাতাহ দলের সঙ্গে তাদের যে ঐক্য হয়েছে তাকে বিনষ্ট করার জন্য
ইসরাইল ষড়যন্ত্র করছে।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.





