রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনে এক শিবির নেতার পা কেটে বিচ্ছিন্ন করেছে ছাত্রলীগের নেতারা। পা কাটার পর ছাত্রলীগ নেতারা হতভাগা এ শিবিরকর্মীর বুকে গুলি করে ফেলে যায়। এ শিবির কর্মীর নাম রাসেল।
সোমবার বিকেল চারটার দিকে রাবির শহিদুল্লাহ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পরে রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাবির ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সেক্রেটারি।
প্রত্যক্ষদর্শীরা জানান , দুপুর দুটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনের সামনে শিবির নেতা রাসেলকে আটক করে ছাত্রলীগ সভাপতি তন্ময় আনন্দ অভি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রীনেত, সুষ্ময় এবং বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ কৌশিক। পরে তারা বিকেল চারটার দিকে পুলিশের সামনে রাসেলের ডান পা কেটে বিচ্ছিন্ন করে দেয় এবং বুকে গুলি করে ফেলে রেখে যায়।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.





