লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সামরিক কৌশলের বিষয়ে উদ্বেগের মধ্যে রয়েছে দখলদার ইসরাইল। ইসরাইলের বিখ্যাত সামরিক বিশ্লেষক আমুস হারিল এক নিবন্ধে লিখেছেন, ভবিষ্যতে কোনো যুদ্ধ বাঁধলে হিজবুল্লাহ ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের কৌশলই অবলম্বন করবে। ওই কৌশলের আওতায় তারা ইসরাইলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। একইসঙ্গে লেবাননের ভেতরে ইসরাইলি অভিযান মোকাবেলা করে যাবে হিজবুল্লাহ যোদ্ধারা। আর ‌এভাবেই ইসরাইলের বিজয় ঠেকিয়ে দিতে পারবে হিজবুল্লাহ।

এ প্রসঙ্গে তিনি ইসরাইলের নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তার একটি নিবন্ধের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইসরাইলের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বেগের একটা বড় কারণ হলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তি। কারণ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের যে কোনো স্থানে হামলা চালাতে পারবে এবং এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা ভয়াবহ।

ওই সেনা গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরাইলি সামরিক বিশ্লেষক আমুস হারিল আরও বলেছেন, ভবিষ্যতে হিজবুল্লাহর সঙ্গে যে কোনো যুদ্ধে ইসরাইলের জন্য চরম পরিণতি ঘটতে পারে। ভবিষ্যতে আল জালিল এলাকা নিয়ে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধ হতে পারে বলে ইহুদিবাদী কর্মকর্তারা আশঙ্কা করছেন।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.