ইয়েমেনের উপকূলে একটি নৌযান ডুবে আফ্রিকার অন্তত ৬০ জন নাগরিক মারা গেছে। গত সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।






জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনারের
মুখপাত্র আড্রিয়ান এডওয়ার্ড জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, গত
শনিবার ইথিওপিয়া ও সোমালিয়ার এসব নাগরিক লোহিত সাগর পাড়ি দিয়ে এডেন উপসাগরে
ঢোকার পর উপূকূলবর্তী এলাকায় মারা যায়। তাদের সঙ্গে ইয়েমেনের দুই নাবিকও
মারা গেছেন।





চলতি বছর আফ্রিকা থেকে ইয়েমেনে আসা
অভিবাসী মৃত্যুর এটাই সবচেয়ে একক বড় ঘটনা। এসব হতভাগ্য অভিবাসী লোহিত সাগর
থেকে এডেন উপসাগর হয়ে ইয়েমেনে আশ্রয়ের জন্য যাচ্ছিল। বাব আল-মান্দেব উপকূলে
ভেসে আসা লাশ নিয়ে স্থানীয় লোকজন দাফন করেছে বলে জানান আড্রিয়ান এডওয়ার্ড।
তবে, কোথা থেকে নৌযানটি যাত্রা করেছিল সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য
দিতে পারেন নি জাতিসংঘের এ কর্মকর্তা।




ইয়েমেনে জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক এক
কর্মকর্তা বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার বলে পড়ে এসব লোক মারা গেছে এবং
এদের বেশিরভাগই ইথিওপিয়ার অধিবাসী। জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর
ইয়েমেনে আশ্রয়প্রার্থী প্রায় ১২৫ জন মারা গেছে।

সুত্র : (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.