![]() |
| একটি নির্যাতিত অভিবাসী শিশু |
মার্কিন সীমান্তরক্ষীরা নিঃসঙ্গ অভিবাসী
শিশুদের ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ করেছে দেশটির মানবাধিকার
সংগঠনগুলো। তারা এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।
১১৩ জন অভিবাসী শিশুর সাক্ষ্যের ওপর
ভিত্তি করে পাঁচটি মানবাধিকার সংগঠন এ অভিযোগ জানিয়েছে। এসব শিশু বলেছে,
সীমান্তে মোতায়েন মার্কিন সেনারা তাদের ওপর শারীরিক অত্যাচার ও যৌন
নির্যাতন চালিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, বহু শিশুকে
উপযুক্ত চিকিৎসা, খাদ্য ও খাবার পানি থেকে বঞ্চিত রাখা হয়েছে। এ ধরনের
বেশিরভাগ ঘটনা ঘটেছে টেক্সাস ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে এবং নির্যাতনের শিকার
শিশুদের বয়স পাঁচ থেকে ১৭ বছর।
এক খবরে জানা গেছে, বছরে গড়ে প্রায় ৮০,০০০
অবৈধ অভিবাসী শিশুকে আটক করে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও
সীমান্তরক্ষীরা। এসব শিশুকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিনা বিচারে আটকে
রাখা হয়। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল ও বিছানাপত্র ছাড়াই দিনের পর দিন
মেঝেতে ফেলে রাখা হয়। সেইসঙ্গে তাদের ওপর চলে নির্যাতন।
মানবাধিকার সংগঠন লিটিগেশন ফর আমেরিকানস
ফর ইমিগ্রান্ট জাস্টিস-এর পরিচালক জোসেফ অ্যান্ডারসন বলেছেন, সাত বছরের
একটি প্রতিবন্ধী শিশুকে একটি মার্কিন সীমান্ত কারাগারে পাঁচদিন ধরে আটক
রাখা হয়েছিল। সেখান থেকে তাকে মুক্ত করার পর ৪০ দিন হাসপাতালে ভর্তি রেখে
চিকিৎসা দিতে হয় বলে তিনি জানান।
সুত্র : (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.





