জেনারেল খলিফা হাফতার

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার
গাদ্দাফির উৎখাতে পেছনে তৎপর ছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ
এবং লিবিয়ার জেনারেল খলিফা হাফতার সিআইএ’র এজেন্ট।






ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে
দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন স্টপইমপেরিয়ালিজম ডটকম নামের ওয়েব সাইটের
প্রতিষ্ঠাতা এবং রাজনৈতিক বিশ্লেষক এরিখ ড্রেইটসার।

ফোনে দেয়া এ
সাক্ষাৎকারে এরিখ ড্রেইটসার আরো বলেন, "লিবিয়ার অপারেশনে গোড়া থেকেই জড়িত
ছিল সিআইএ। সত্যি বলতে কী, মার্কিন সাবেক প্রেসিডেন্ট রিগ্যানের আমল থেকেই
সিআইএ লিবিয়ায় তৎপর রয়েছে।" এর কারণ তুলে ধরতে যেয়ে তিনি বলেন, ১৯৮০-এর
দশকে সিআইএ’কে দিয়ে গাদ্দাফিকে উৎখাতের অনেকবার চেষ্টা করেছে রিগ্যান
প্রশাসন।

ড্রেইটসার জানান, এ সব তৎপরতার সময়ে লিবিয়ায় গোপন
নেটওয়ার্ক স্থাপন করে এবং সে সময়কার সিআইএ’র একজন প্রধান এজেন্ট হলেন
জেনারেল হাফতার। তিনিই এখন বেনগাজি শহরে লিবিয়ার ন্যাশনাল আর্মির নেতৃত্ব
দিচ্ছেন।

তিনি বলেন, গাদ্দাফির আমলে সেনাপ্রধানের দায়িত্ব পালন
করেছেন হাফতার। হাফতার প্রায় দুই দশক আমেরিকায় কাটিয়েছেন এবং মার্কিন
নাগরিকত্ব গ্রহণ করেছেন। এরিখ ড্রেইটসার জানান, ২০১১ সালে অস্থিতিশীলতা
চলাকালে লিবিয়ায় তিনি ফিরে আসেন এবং সে সময়ে গাদ্দাফির লিবিয় আরব জমহুরি
সরকারকে উৎখাত করা হয়। তিনি জানান, আমেরিকা ও ন্যাটো যখন লিবিয়ার বোমা
হামলা চালাচ্ছিল ঠিক সে মুহূর্তে নিজ এজেন্টকে লিবিয়ায় ফিরিয়ে আনে সিআইএ।




ড্রেইটসার আরো জানান, বেনগাজির কোনো কোনো
তথাকথিত সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে সিআইএ’র ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এ সব
গোষ্ঠীরই একটি ২০১২ সালের ১১ সেপ্টেম্বর বেনগাজির তথাকথিত মার্কিন
রাষ্ট্রদূত ক্রিস্টোফর স্টিভেন্সের বাসভবনে হামলা করেছিল। ড্রেইটসার বলেন,
কার্যত এ বাসভবন ছিল সিআইএ’র কার্যালয় এবং এখান থেকে সিরিয়ার প্রেসিডেন্ট
বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য লোকবল, অর্থ এবং অস্ত্র পাঠানোর
কাছে লিপ্ত ছিলেন রাষ্ট্রদূত স্টিভেন্স। কাজেই সিআইএ কেবল গাদ্দাফিকেই
উৎখাত করেনি বরং নিজের লোকদের বিরুদ্ধেও হামলা করেছে বলে জানান এরিখ
ড্রেইটসার।

সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.