নিখোঁজ শিক্ষার্থীদের নামের তালিকা দেখাচ্ছেন একজন অভিভাবক

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে
আকস্মিক স্রোতের টানে  ২৫ শিক্ষাথী ভেসে গেছে। হিমালয় সংলগ্ন একটি নদীতে
নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে  উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।






গতকাল (রোববার) সন্ধ্যায় দেশটির
দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদ থেকে আসা শিক্ষার্থীরা যখন বিয়াস নদীর তীরে
দাঁড়িয়ে ছবি তুলছিলেন তখন পাশের একটি বাঁধ ভেঙে যায়। ফলে পানির  তীব্র
স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়।





রাজ্য সরকারের পদস্থ কর্মকর্তা পঙ্কজ রাজ
বলেন, আজ (সোমবার) সকালে উদ্ধারকর্মীরা নদীতে তলিয়ে যাওয়া পাঁচ শিক্ষার্থীর
লাশ উদ্ধার করেছে। সেনাবাহিনী, পুলিশ এবং অন্য উদ্ধার কর্মীরা  নিখোঁজ
 ছাত্রদের উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।





কলেজের একজন কর্মচারী বলেন, তিনি 
ঘটনাস্থলে যান নি; কিন্তু  হঠাৎ পানি উঠতে দেখেন এবং শিক্ষার্থীরা বাঁচার
জনা দৌড় দেয়ার আগেই পানির স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। বেঁচে যাওয়া একজন
ছাত্র বলেন, আমরা দেখলাম দেয়াল সমান উঁচু পানি তাদের উপর আছড়ে পড়ল এবং
মুহূর্তে  তারা পানিতে তলিয়ে গেল।




হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র
সিংসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ এবং নিখোঁজ  শিক্ষার্থীদের মা-বাবা উদ্ধার
তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য ঘটনাস্থলে ছুটে গেছেন।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.