![]() |
| স্লোভিয়ানস্ক এখন ভুতুড়ে নগরী |
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও
লুহানস্ক প্রদেশের রুশপন্থি অস্ত্রধারীদের বিরুদ্ধে সামরিক অভিযানে ২৭০ জন
নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কিয়েভ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ
জানিয়েছে, দোনেস্কে ২২৫ জন এবং লুহানস্কে ৪৫ জন নিহত হয়েছে। তবে বিদ্রোহীরা
যেসব লাশ সরিয়ে নিয়ে গেছে সেগুলো এ সংখ্যার মধ্যে নেই বলে জানিয়েছে কিয়েভ।
এর আগে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ওলেহ
মুসি ১৪ শিশুর নিহত হওয়ার যে কথা বলেছিলেন তার ব্যাখ্যা দিয়ে মন্ত্রণালয়
দাবি করেছে, ওই ১৪ শিশু অসুস্থতার কারণে মারা গেছে। গণমাধ্যমে প্রচারিত
খবরে এর আগে বলা হয়েছে, গত মাসে স্লাভিয়ানস্ক শহরে দুই শিশু গুলিতে নিহত
হয়েছে।
এক লাখ ২০ হাজার জনসংখ্যা অধ্যুষিত শহরটি
রুশপন্থিদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ইউক্রেনের সেনাবাহিনী সামরিক
অভিযান শুরু করার পর স্লাভিয়ানস্ক শহরে ব্যাপক বিমান হামলা চালানো হয়।
বর্তমানে এটি একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে এবং সেখানকার বেশিরভাগ স্থাপনা ও
কল-কারখানা ধ্বংস হয়েছে।
দোনেস্ক ও লুহানস্কের জনগণ গতমাসে এক
গণভোটের আয়োজন করে স্বাধীনতা ঘোষণা করার পর সেখানে ব্যাপক সামরিক অভিযান
চালায় পাশ্চাত্যপন্থী ইউক্রেন সরকার। প্রতিবেশী দেশ রাশিয়া দৃশ্যত এ
ব্যাপারে নীরবতা পালন করে এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে
রুশপন্থীদের নতুন কোনো তৎপরতার খবর প্রকাশিত হয় নি।
সুত্র : (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.





