![]() |
| হিজবুল্লাহর একটি পাইলটবিহীন বিমান বা ড্রোনের ছবি |
ইহুদিবাদী ইসরাইলের সশস্ত্র বাহিনীর
প্রধান লে. জেনারেল বেনি গান্তজ বলেছেন, লেবাননের হিজবুল্লাহ বিশ্বের বৃহৎ
সামরিক শক্তিগুলোর মধ্যে সপ্তম শক্তিতে পরিণত হয়েছে।
তিনি সম্প্রতি হার্জিলিয়া সম্মেলনে এই
মন্তব্য করেছেন। গান্তজ বলেছেন, কেবল আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন,
চীন এবং ইসরাইলের কাছেই রয়েছে হিজবুল্লাহর চেয়ে বেশি ফায়ার পাওয়ার।
ইসরাইলি সেনা প্রধান বলেন, সিরিয়ার যুদ্ধে জড়িয়ে হিজবুল্লাহ যে সামরিক অভিজ্ঞতা লাভ করছে তা ইসরাইলের জন্য উদ্বেগজনক।
তিনি ইসরাইলি সেনাদেরকে উত্তরাঞ্চলের
সীমান্তে সতর্ক রাখার ওপর জোর দিয়ে বলেছেন, এই সীমান্তে এখনও হিজবুল্লাহর
যোদ্ধারা মোতায়েন রয়েছে।
হিজবুল্লাহ একই সময়ে সিরিয়ার নানা
ফ্রন্টে যুদ্ধ করেছে এ কথা উল্লেখ করে গান্তজ বলেন, দলটি যদি তার এইসব
দক্ষতা ও শক্তিকে সমন্বিত করে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে সেগুলোকে
কাজে লাগায় তাহলে তা হবে তেলআবিবের জন্য বিপজ্জনক বা ভয়ানক। তিনি আরো বলেন,
আসাদ যতদিন সিরিয়ার প্রেসিডেন্ট পদে থাকবেন ততদিন সিরিয়া ইসরাইলের
স্বার্থে কাজ করবে না।
সুত্র : (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.





