নাইজেরিয়ার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন বোকো হারাম আবারো ২০ নারীকে অপহরণ করেছে।





সরকারি সূত্রের বরাত দিয়ে ইরানের প্রেস
টিভি জানিয়েছে,  সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চিবকের কাছে একটি
গ্রাম থেকে এসব অপহরণ করা হয়।



জঙ্গি তৎপরতা বিরোধী টাস্কফোর্সের চিবক
শাখার প্রধান আদু ইব্রাহিম জানান, সোমবার ভোরে গুরকিন ফুলানি গ্রামে
মানুষ যখন সাপ্তাহিক বাজারের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ঠিক তখনই জঙ্গিরা
সেখানে হামলা চালায়। তারা অস্ত্রের মুখে গ্রামের ২০ জন তরুণীকে একটি ট্রাকে
করে নিয়ে যায়। এ সময় স্থানীয় ৩ পুরুষ জঙ্গিদের বাধা দিতে চেষ্টা করলে
তাদেরও নারীদের সঙ্গে নিয়ে যাওয়া হয়।



এর আগে গত ১৫ এপ্রিল একই এলাকা থেকেই
বোকো হারাম জঙ্গিরা প্রায় তিন শ' ছাত্রী ও তরুণীকে অপহরণ করে নিয়ে যায়। এ
নিয়ে বিশ্বজুড়ে তুমুল প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় ওঠে।  




এদিকে,গতকাল দেশটির উত্তর-পূর্ব প্রদেশ বরনোতে সেনাবাহিনী অভিযান চালিয়ে বোকো হারামের ৫০ সদস্যকে হত্যা করেছে।





নাইজেরিয়ার সেনা মুখপাত্র ক্রিস
ওলুকোলেড সংবাদমাধ্যমকে জানান, সেনা অভিযানে সন্ত্রাসীদের তীব্র
বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ৫০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। সেই সঙ্গে তাদের কাছ
থেকে ৩০টি রাইফেল, ৩৬টি হ্যান্ড গ্রেনেড, সাতটি মেশিন গান ও ১১টি রকেটচালিত
গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ অভিযানে চারজন সেনাসদস্য আহত হয়েছেন বলে তিনি
জানান।





২০০৯ সাল থেকে বোকো হারাম নামে
ইসলামী জঙ্গি সংগঠন নাইজেরিয়ায় নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে। গত এক বছরে
নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হাতে নিহত হয়েছে তিন হাজারের
বেশি মানুষ। গত বছরের মে মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এসব মানুষ নিহত
হয়েছে।




নরওয়ে উদ্বাস্তু পরিষদ পরিচালিত ‘দ্যা
ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার বা আইডিএমসি’র এক রিপোর্টে এ তথ্য
দেয়া হয়েছে। সংস্থাটি বলেছে, গত মে মাসে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে
রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার আগ পর্যন্ত এসব হত্যাকাণ্ড হয়েছে।




আইডিএমসি বলেছে, ওই সময়ে অন্তত আড়াই লাখ
মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে। এছাড়া, বোকো হারাম ও কয়েকটি উগ্রবাদী সংগঠনের
তৎপরতার কারণে এ পর্যন্ত উদ্বাস্ত হয়েছে ৩৩ লাখ মানুষ। নরওয়েভিত্তিক এ
সংস্থাটি আরো বলেছে, সন্ত্রাস-বিরোধী অভিযান ও রাষ্ট্রীয় জরুরি অবস্থা বলবৎ
থাকার পরও তাকফিরি সন্ত্রাসীরা তাদের হামলা জোরদার করেছে। এছাড়া, দিন দিন
পুরো পশ্চিম আফ্রিকা ঝুঁকির মুখে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে আইডিএমসি।




সুত্র : (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.