পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি
অধ্যুষিত এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছে। একই
এলাকায় একই ধরনের আরেক হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার কয়েক ঘন্টা পর দ্বিতীয়
হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, উত্তর
ওয়াজিরিস্তানের ডান্ডে ডারপা খেল গ্রামে আজ (বৃহস্পতিবার) ভোরে ড্রোন থেকে
চারটি বাড়ির ওপর আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সেনারা। এতে
কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়।
এর আগে গতরাতে উত্তর ওয়াজিরিস্তানের
প্রধান শহর মিরানশাহ থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে দরগাহ মান্ডি গ্রামে
একটি গাড়ি ও একটি বাড়ির ওপর ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্য
ছয়জন প্রাণ হারায়।
সাম্রাজ্যবাদী আমেরিকা গত সাত বছর ধরে
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়ে
নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন দাবি করছে, তারা জঙ্গি আস্তানাগুলোতে
হামলা চালায়। কিন্তু হতাহতদের পরিসংখ্যান বলছে, জাতিসংঘের অনুমোদনবিহীন এসব
হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।
সুত্র : (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.





