সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে প্রবেশ করতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নেমেছে সেখানে। একের পর এক মিছিল আর নেতাকর্মীদের সমাগমে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর কিছু সময় পরেই ১৯ মাস পর প্রকাশ্য সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সমাবেশকে ঘিরে শাহবাগ, কাকরাইল, খামারবাড়ি, টিএসসি মোড়, মৎস্য ভবন, দোয়েল চত্বর, পলাশী এসব এলাকা দিয়ে দলে দলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা। যদিও বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের অন্য জেলা থেকে পরিবহন সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে।এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে আসেন। এ সময় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থানের নির্দেশনা দেন তিনি। এতে করে শান্তিপ্রিয়ভাবেই শেষ হয় বিএনপির মহাসমাবেশ।
বিএনপির মহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল!