সর্বশেষ সংবাদ

বনানীতে পরিকল্পিতভাবে ব্যাবসায়ী হত্যা ।






বাংলা নিউজ ডেস্ক:


রাজধানীর বনানীতে মঙ্গলবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ী সিদ্দিক মুন্সিকে (৫৫) হত্যার ঘটনাটি পরিকল্পিত বলে পুলিশ ধারণা করছে। তিনি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এস মুন্সি ওভারসিজের মালিক ছিলেন।


পুলিশ বলছে, এটি ‘টার্গেট কিলিং’ (পরিকল্পিত হত্যাকাণ্ড) বলে তাদের ধারণা। কারণ, সিদ্দিক মুন্সি কারও কাছ থেকে টাকা নেননি। তাঁর কোনো রাজনৈতিক সম্পৃক্ততাও পাওয়া যায়নি। সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। আর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ অস্পষ্ট। বোঝা যাচ্ছে না কয়জন এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।


দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রতিষ্ঠানটির তিন কর্মচারী মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক (৪২), মোখলেসুর রহমান (৩৮) ও পারভেজ আহমেদ (২৮) আহত হন। তাঁদের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্বজনদের দাবি, চাঁদা না দেওয়ায় সিদ্দিক মুন্সিকে গুলি করে হত্যা করা হয়েছে। ২০১৬ সালে ১ জুলাই গুলশানে ২ নম্বরে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর কূটনৈতিকপাড়া বলে পরিচিত গুলশান, বনানী ও বারিধারায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যে এই হত্যার ঘটনা ঘটল।


বনানী বি ব্লকের ৪ নম্বর সড়কের ১১৩ নম্বর বাড়ির নিচতলায় এস মুন্সি ওভারসিজের কার্যালয়। ঘটনার সময় আটজন কর্মচারী উপস্থিত ছিলেন। তাঁদের একজন মোহাম্মদ হোসাইন আহমেদ। তিনি বলেন, রাত পৌনে আটটার দিকে চার দুর্বৃত্ত অফিসে ঢুকে পড়ে। একপর্যায়ে দুর্বৃত্তদের দুজন পিস্তলের মুখে আট কর্মচারীকে জিম্মি করে। অপর দুই দুর্বৃত্ত সিদ্দিক মুন্সির কক্ষে ঢুকে কয়েকটি গুলি চালায়। এতে বুকসহ শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়ে তিনি লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা অফিস কক্ষে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিন কর্মচারী গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় বলে, ‘আমরা ডনের লোক। ২০ লাখ টাকা নিয়া যোগাযোগ করিস।’ দুর্বৃত্তরা বাইরে থেকে প্রধান ফটকের ছিটকিনি লাগিয়ে চলে যায়। ভেতর থেকে কর্মচারীদের চিৎকারে নিরাপত্তাকর্মী প্রধান ফটক খুলে দেন। এরপর গুলিবিদ্ধ সবাইকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।


ঘটনার সময় উপস্থিত আরেক কর্মচারী আবু জাফর বলেন, দুর্বৃত্তদের বয়স ২৫ থেকে ৩০ বছর। তাদের প্রত্যেকের মুখোশ পরা ছিল। পরনে ছিল প্যান্ট, শার্ট। গুলিবিদ্ধ হয়ে মালিক লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ড্রয়ার থেকে টাকা লুট করে।


নিহত সিদ্দিক মুন্সির বাসা উত্তরা ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কে। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।


পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদ আজ বুধবার সকালে বলেন, ধারণা করা হচ্ছে, চার থেকে ছয়জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এখনো কেউ ধরা পড়েনি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।


নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে : এরশাদ






বাংলা নিউজ ডেস্ক :




আজ বুধবার রাজধানীর বনানী কার্যালয়ে বিমানের পাইলট ক্যাপ্টেন মো. জাকারিয়া হোসেনের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, জাতীয় পার্টি সম্মিলিত জাতীয় জোটকে (ইউএনএ) নিয়ে এককভাবে নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করবে। দেশের মানুষ এখন আমাদের দিকেই ঝুঁকে পড়েছে। তাই সমাজের বিভিন্নস্তরের মানুষ এবং গণ্যমান্য ব্যক্তি জাতীয় পার্টিতে যোগদান করছেন। এই ধারা অব্যাহত থাকবে।


এ সময় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান উপস্থিত ছিলেন।


মশা তড়াবে স্মার্টফোন!!!










বাংলা নিউজ ডেস্ক:


আপনি কি মশার কামড়ে অতিষ্ঠ? আপনি যেখানেই থাকেন না কেন মশা আপনাকে ঠিকই খুঁজে নেয়? আপনার মূল্যবান রক্ত পান করে তবেই আপনাকে ছাড়ে। এসে গেলো মশা তাড়ানোর মোক্ষম উপায়। না কোন মশার কয়েল কিংবা যন্ত্রের কথা বলছি না।


আপনার হাতের মুঠোর স্মার্টফোনই এখন মশা তাড়াবে। ভাবছেন গালগল্প দিচ্ছি! কিন্তু না, ঘটনা সত্যি। কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি এমন একটি ফোন এনেছে যেটি মশা তাড়িয়ে আপনাকে স্বস্তি দেবে।


‘কে৭আই’ নামের এই স্মার্টফোনটিতে ‘মসকুইটো রিপেলিং আলট্রাসনিক সাউন্ড’ ব্যবহার করা হয়েছে। এই ফিচারটির ফলেই মশা থাকবে শতহস্ত দূরে। এমনই দাবি এলজির। ভারতের বাজারে ফোনটির মূল্য ৭ হাজার ৯৯০ রুপি।


স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং ২ জিবি র‌্যাম আর ১৬ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা।


‘এলজি কে৭আই’ স্মার্টফোনে এটি ইনবিল্ট অ্যাপ হলেও, যেকোনও অ্যানড্রয়েড ও আইওএস ফোনেই ইনস্টল করা যাবে মশা তাড়ানোর এই অ্যাপটি।


তাই আর চিন্তা কিসের মশা মারতেও হবে না। শুধু হাতের মুঠোয় থাকবে মোবাইল ফোন। তাতেই আপনার ধারে কাছে ঘেঁষতে ভয় পাবে মশা।


ভরতীয় নন, দীপিকা নেদারল্যান্ডসের নাগরিক!








বাংলা নিউজ ডেস্ক :


১ ডিসেম্বর রুপালি পর্দায় মুক্তি দেয়ার কথা রয়েছে পরিচালক সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ছবি ‘পদ্মাবতী’। দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শাহিদ কাপুর অভিনীত ইতিহাস নির্ভর এ ছবির মুক্তিকে ঘিরে ভারত জুড়ে বিতর্ক বাড়ছে।


ভারতের বহু রাজনৈতিক সংগঠন পদ্মাবতীর মুক্তি আটকাতে তৎপর।


পদ্মাবতী ইস্যুতে দেশটির সাংসদ ও বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী পদ্মাবতী চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম নিউজ-১৮ কে দেয়া এক সাক্ষাৎকারে এই সাংসদ দাবি করেন, দীপিকা নেদারল্যান্ডসের নাগরিক এবং ভারতের অখণ্ডতা নিয়ে দীপিকা প্রশ্ন তুলতে পারেন না।


অন্যদিকে দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পদ্মাবতীকে ফিল্ম সেন্সর বোর্ডের ছাড়পত্র দেয়া নিয়ে দীপিকা বলেছিলেন, একমাত্র সিবিএফসি’র কাছেই আমরা দায়বদ্ধ। অন্য কেউ ছবির মুক্তি আটকাতে পারবে না।


এ অভিনেত্রী আরো বলেন, এটা অত্যন্ত আতঙ্কের। আমরা কোথায় নিয়ে যাচ্ছি নিজেদের? কোন অবস্থায় রয়েছে আমাদের দেশ?


উল্লেখ্য, পদ্মাবতী সিনেমায় ইতিহাস বিকৃত হয়েছে এমন অভিযোগে বেশ উত্তাল ভারত। মূল অভিযোগ এসেছে বিজেপির কাছ থেকে।


তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ইতিহাসকে কোনোভাবে ছবিতে বিকৃত করা হয়নি সিনেমাটিতে। আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়নি।


তারপরও ‘পদ্মাবতী’ দীপিকার ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর রাজ্যের বিভিন্ন স্থানে পোস্টার পোড়ানো হয়। গেরুয়া শিবিরের তরফে মামলাও করা হয়েছে। এমনকি পদ্মাবতী মুক্তি পেলে সিনেমা হলে আগুন দেয়ার হুমকি দেয়া হয়েছে।


রাশিয়ার বিশ্বকাপের জন্য বাকি দলটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নিশ্চিত হবে।










বাংলা নিউজ ডেস্ক:


দেখতে দেখতে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব ও প্লে-অফ শেষ হতে চললো। ৩২ দলের বিশ্বকাপের আসরের ৩১টি দল ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। বাকি দলটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নিশ্চিত হবে। ২০১৮ বিশ্বকাপ যেমন অনেকের স্বপ্ন পূরণ করেছে ঠিক তেমনি অনেককে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়িয়েছে।


চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবং কোপা আমেরিকার গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলি এবারের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার গৌরব অর্জন করে আইসল্যান্ড।


রাশিয়ার বিশ্বকাপের শেষ স্থানটির জন্য লড়বে ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পঞ্চম স্থান অর্জনকারী পেরু। দুই দলের মধ্যকার প্লে-অফের প্রথম লেগটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় লেগের ম্যাচে যেকোনো ব্যবধানে জিতলেই রাশিয়ার টিকিট মিলবে পেরুর। অন্যদিকে গোল করে ড্র করতে পারলে কিংবা জিতলে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে নিউজিল্যান্ড।


নিয়ম অনুযায়ী, ইউরোপ থেকে সরাসরি ৯টি দল বিশ্বকাপে জায়গা করে নেয়। এছাড়া চারটি দল প্লে-অফের বাধা পেরিয়ে স্থান করে নেয় রাশিয়া বিশ্বকাপে। সবমিলিয়ে ইউরোপ থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় ১৩টি দল।


দক্ষিণ আমেরিকান অঞ্চল (কনমেবল) থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পায় ৪টি দল। বাছাইপর্বের পঞ্চম দলটিকে উতরাতে হবে প্লে-অফের বাধা।


এশিয়া থেকেও চারটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। অন্য একটি দলকে খেলতে হবে প্লে-অফে। আফ্রিকা থেকে ৫টি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়। অন্য একটি দল প্লে-অফের বাধা পেরিয়ে জায়গা করে নেয়ার সুযোগ পাবে বিশ্বকাপে।উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। বাছাইপর্বের চতুর্থ দলটিকে খেলতে হচ্ছে প্লে-অফ।


ওশেনিয়া থেকে সরাসরি কোনো দল বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পায় না। ওশেনিয়ার দলগুলোকে তিন রাউন্ডের বাধা পেরিয়ে প্লে-অফে জায়গা করে নিতে হয়। এরপর প্লে-অফের বাধা পেরোলে তবেই বিশ্বকাপের টিকিট মেলে ওশেনিয়ার একটি দলের।


আসুন দেখে নেয়া যাক, কোন মহাদেশ থেকে কোন দলগুলো ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।-


এশিয়া: ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া (প্লে-অফ)।


আফ্রিকা: নাইজেরিয়া, মিসর, সেনেগাল, তিউনিসিয়া ও মরক্কো


কনক্যাকাফ: মেক্সিকো, কোস্টারিকা ও পানামা


কমমেবল: ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া


ইউরোপ: রাশিয়া, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, সার্বিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আইসল্যান্ড, সুইজারল্যান্ড (প্লে-অফ), ক্রোয়েশিয়া (প্লে-অফ), সুইডেন (প্লে-অফ) ও ডেনমার্ক (প্লে-অফ)।


সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস







বাংলা নিউজ ডেস্ক:


হঠাৎ করেই  সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানের কারণে এমন আভাস পাওয়া গেছে।


আবহাওয়াবিদ বেগম রোকেয়া জানান, আগামী দুই-তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।


এছাড়া এর প্রভাবে ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর।


অধিদফতরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।


এদিকে বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ও বারিধারায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।



সকলের খাবার সরবরাহ করবে রোবট!!!!








বাংলা নিউজ ডেস্ক:


বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাংলাদেশে  প্রথমবারের মতো রোবট রেষ্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। এই রেষ্টুরেন্টে মানুষ নয়, শুধুমাত্র রোবটই কাস্টমারদের খাবার সরবরাহ করবে।


প্রাথমিকভাবে রেষ্টুরেন্টটিতে দুইটি রোবট কাজ করবে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এটি পরিচালিত হবে।


বুধবার রাজধানী ঢাকার মিরপুর রোডে আসাদগেটের সন্নিকটে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চালু করা হয়েছে এ রোবট রেষ্টুরেন্টটি।


এ উপলক্ষে রেষ্টুরেন্টটির নিজস্ব অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, বাংলাদেশে এটিই এ ধরনের প্রথম রেষ্টুরেন্ট যেখানে রোবটের মাধ্যমে কাস্টমারদের খাবার সরবরাহ করা হবে।


পাশাপাশি শিশুদের বিনোদন ও খাবারের বিষয়টি চিন্তা করেই এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।


রেষ্টুরেন্টটির পরিচালক রাহিন রাইয়ান নবী বলেন, ‘অনেক সময় দেখা যায় যে ওয়েটাররা কয়েক ঘন্টা কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন। সেই ক্লান্ত অবস্থায়ই তারা কাস্টমারদের খাবার সরবরাহ করতে বাধ্য হন। কিন্তু রোবট কখনোই ক্লান্ত হবে না।


তাই যখন রোবট খাবার সরবরাহ করবে তখন এটি কাস্টমারকে আরও ভাল সেবা দিতে পারবে। সেটি সকল বয়সের মানুষের জন্য অত্যন্ত রোমাঞ্চকর পরিবেশও তৈরি করবে। বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি রোমাঞ্চিত হবে।


শিশুদের জন্য আমাদের বিশেষ কিছু খাবার থাকছে। আমরা খাবারের মান ও পারিবারিক পরিবেশ অবশ্যই বজায় রাখা হবে। যাতে করে পরিবারের সদস্যদের নিয়ে যে কেউ এখানে খেতে আসতে পারেন।


রেষ্টুরেন্টটির পরিচালক আরো বলেন, একজন ওয়েটারের পক্ষে সব সময় খাবারের গুনগতমান নিশ্চিত করা ও জীবানুমুক্ত থাকা সম্ভব হয়না। তাই আমরা রোবট দিয়ে এসব কাজ করাচ্ছি।


ক্রেতাদের সুবিধার্থে আাগামী এক মাসের জন্য শিশুদের ‘কিডমিল’ এবং দেশীয় খাবারের সেট ফুড পরিবেশন করা হবে। যার মূল্য সর্বোচ্চ ৫শ টাকা।তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে এধরনের উদোগ্য বেশ কার্যকর হবে বলে বলছেন বিশ্লেষকরা । 


পাগলে কি না কয়, ছাগলে কি না খায় : হাসিনা






বাংলা নিউজ ডেস্ক:


রোহিঙ্গাদের জন্য সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তিনি বলেন, ‘গ্রামে একটা কথা আছে, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। চোখ থাকিতে যে অন্ধ তাকে দেখাবে কে? এটা হচ্ছে একটা অনুভূতি ও বোধের ব্যাপার। তিনি যেভাবে ঢোল-বাদ্য বাজিয়ে রোহিঙ্গাদের দেখতে গেলেন। তিনি কি দুর্গত মানুষকে দেখতে গেলেন নাকি বরযাত্রী দেখতে গেলেন এটা আমাদের বোধগম্য নয়।’


বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ফজিলাতুন্নেসা বাপ্পীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


গত ৩০ অক্টোবর খালেদা জিয়া কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দেখতে যান। সেখানে দেয়া বক্তব্যে তিনি রোহিঙ্গাদের জন্য সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার কূটনৈতিভাবে ব্যর্থ বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।


খালেদা জিয়া সব কাজে ব্যর্থ হয়েছেন দাবি করে শেখ হাসিনা বলেন, ‘যিনি নিজে সব কাজে ব্যর্থ হন তিনি তো সবকিছুতে ব্যর্থতা দেখবেন এটাই স্বাভাবিক। তিনি নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন। মানুষ পুড়িয়ে আন্দোলন করে সরকারকে সরাতেও ব্যর্থ হয়েছেন। বহু ব্যর্থতার ইতিহাস তার আছে। এমনকি ক্যান্টনমেন্টের বাড়িও হারালেন। অঝোর ধারায় কেঁদেও বাড়ি রক্ষা করতে ব্যর্থ হলেন।'


তিনি বলেছিলেন, আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আমি নাকি প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলীয় নেতাও হতে পারবো না। অথচ আমি তার এই বক্তব্যের পর দুই দুইবার প্রধানমন্ত্রী হয়েছি।’ এরপর আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তিনি তুলে ধরেন। 


প্রধান বিচারপতি নিয়োগ হবে রাষ্ট্রপতি যখন চাইবেন: আইনমন্ত্রী






বাংলা নিউজ ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদ ছাড়ার পর নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো সময় বেধে দেয়া নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এটি রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন চাইবেন, তখনই নিয়োগ দিতে পারেন।



বুধবার দুপুরে রাজধানীর বারিধারার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।



'আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে মাদক প্রতিরোধে এক গণআন্দোলনের সূচনা অনুষ্ঠানের আয়োজন করে একটি মেডিকেল ক্লিনিক।



মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি যেহেতু একেবারেই রাষ্ট্রপতির এখতিয়ার, তাই এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের বলার কিছু নেই।’



প্রধান বিচারপতি হিসেবে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল সুরেন্দ্র কুমার সিনহার। কিন্তু এক মাসের ছুটি নিয়ে গত ১৩ নভেম্বর দেশের বাইরে যাওয়ার পর অর্থপাচারসহ ১১টি অভিযোগ উঠার পর তিনি আর দেশে ফেরেননি। ১০ নভেম্বর ছুটি শেষ হওয়ার পর সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। সেখান থেকে সিনহা চলে যান কানাডায়।



গত ২ অক্টোবর সিনহা শারীরিক অসুস্থতার কথা বলে ছুটি চান। এই ছুটি অনুমোদনের পরই রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।



এতদিন ওয়াহহাব মিয়া ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলেও প্রধান বিচারপতি পদে একজন ছিলেন। এই পদটি ফাঁকা হওয়ায় কোনো সংকট তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘এটি কোনো সমস্যা না। সংবিধানে প্রধান বিচারপতি অনুপস্থিতিতে বা পদত্যাগ করলে কী হবে বা কে দায়িত্ব পালন করবেন, তা বলা আছে।’



এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কনসালট্যান্ট সৈয়দ ইমামুল হোসেন ও প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হকসহ অনান্য গুরুতনূর্ণ ব্যক্তিবর্গ।

বিএনপির মহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল!




সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে প্রবেশ করতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নেমেছে সেখানে। একের পর এক মিছিল আর নেতাকর্মীদের সমাগমে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।  আর কিছু সময় পরেই ১৯ মাস পর প্রকাশ্য সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সমাবেশকে ঘিরে শাহবাগ, কাকরাইল, খামারবাড়ি, টিএসসি মোড়, মৎস্য ভবন, দোয়েল চত্বর, পলাশী এসব এলাকা দিয়ে দলে দলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা। যদিও বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের অন্য জেলা থেকে পরিবহন সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে।এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে আসেন। এ সময় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থানের নির্দেশনা দেন তিনি। এতে করে শান্তিপ্রিয়ভাবেই শেষ হয় বিএনপির মহাসমাবেশ।  

‘আসছে শীত, আসন্ন ভোগান্তি ছিন্নমূলদের’






ঋতুর পালাক্রমে আসছে শীত তবে প্রকৃতির রহস্যময়তায় শীত এখন আর ঋতু ক্যালেন্ডারের দিনক্ষণ গুনে আসেনা। উদাসী শীত তার সেই অপরূপ সৌন্দর্যের ভান্ডার দিয়ে ভরে দিবে বাংলার প্রকৃতিকে। ভোরের মিষ্টি আলো যখন ধানক্ষেতের ওপর জমে থাকা শিশির কণাগুলো স্পর্শ করে তখন মনে হয় মুক্তারদানাগুলো মতো যেন জ্বল জ্বল করছে । শীতের সকালে খেজুরের রস আর ভাপা পিঠার স্বাদ কার না পছন্দ? কৃষকের ক্ষেতের টাটকা শাক-সবজীর সজীব নি:শ্বাস পাওয়া যায় খাবার টেবিলে। রূপসী বাংলার আকাশে অতিথি পাখির আগমন ও গুঞ্জনে ভরে উঠে চারদিক। দিনের শেষে প্রকৃতি নিজেকে জড়িয়ে নেয় কুয়াশার চাঁদরে।এই শীতকে বরণ করে নিতে আমাদের কতনা গুঞ্জনা, শীতকে নিয়ে প্রোগ্রামের শেষ নেই। কেউ কেউ ছুটে যাই দেশের বিভিন্ন প্রান্তে শীতের এই মমতাময়ী প্রকৃতিকে খুব কাছ থেকে স্পর্শ করে দেখতে। শীতের পোশাক কেনার ধুম পড়ে যায় চারদিকে। ‘এবার শীতে আমাকে একটা নতুন ব্ল্যাক কালারের জ্যাকেট কিনে দিতে হবে’ - বাবার কাছে ছেলের এমন আবদার যেন শীতকালের আনন্দটাকে যেন আরও বাড়িয়ে দেয়। সত্যি বলতে, শীতের পোশাক নিয়ে সবার মাঝেই একটা আলাদা অনুভূতি কাজ করে। কারো চাই নতুন স্টাইলের একটা ব্লেইজার, কারো চাই হার্ট-হিট সু বা কনভার্স, কারো আবার খানদানী চাঁদর। শীতকালে শীতের পোশাক কেনা একটা শিল্পও বটে। শীতকে বরণ করে নিতে আমাদের আমাদের যেমন জল্পনা-কল্পনার শেষ নেই ঠিক তেমনই শীতের কবল থেকে বাঁচতে দুশ্চিন্তাগ্রস্থ পথ-শিশুগুলো। ‘কোথায় পামু একটা শীতের কাপড়, এবার কি কেউ আমাগো একটা শীতের কাপড় দিবো,-এরকম ভাবনায় শীতকে আমন্ত্রণ জানানোটা যে পথ-শিশুদের একট চিরচেনা রূপ। এসব শিশুদের কাছে শীতকালটা যেন একটু বেশীই যন্ত্রণাদায়ক। যাঁদের দু-বেলা খাবার যোগাড় করাই অসাধ্য হয়ে উঠে তাঁদের শীতের কাপড় কেনার কথাটা তো একপ্রকার-হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় আর যেখানে আমরা দামি দামি শীতের জামা-কাপড় কিনতে ব্যস্ত। একটু ঠান্ডা মাথায় ভাবা যাক, এটা কি তাঁদের দোষ? নাকি তাঁদের কপালের? হতেও তো পারত আমাদের অবস্থান ঠিক তাদের অবস্থানে। আমাদের জন্মটা যদি হতো তাঁদের মত, তাহলে কী কিচ্ছু করার ছিল? এটা ভাবার পর হয়তো সৃষ্টিকর্তাকে আমরা মন থেকে একটা ধন্যবাদ জানাবো। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন দেশে নিজেদের সামর্থ্য আর চাহিদা অনুযায়ী ভোগ-বিলাসিতা করে যাচ্ছি। লক্ষ শহীদের এই স্বাধীন দেশের জন্ম কী এই শিশুগুলোর সামান্য শীতের কাপড়ের অভাবের জন্য? আমরা সবাই না আফসোস করতে খুব ভালই শিখেছি। যখন তাদের সম্পর্কে কিছু পড়লাম বা রাস্তার পাশে শুয়ে থাকতে দেখলাম ঠিক সেই সময়টুকুই আমাদের আফসোস থাকে। আসছে শীত আসুন আর আফসোস নয়, আদর করে কাছে ঢেকে অন্তত একটা শীতের জামা উঠিয়ে দেই কোন একটি শিশুর হাতে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি - ‘এই নে এটা তোর শীতের জামা’। আমরা সারাক্ষণ সুখের পেছনে ছুটছি, জানিনা সুখ নামক সোনার হরিণটি কোথায়? তবে আর্তমানবতার সেবাকে বিস্তৃত করতে শীতার্ত অসহায় ছিন্নমূল শিশুদের গায়ে একটি উষ্ণ প্রলেপ দিতে আসুন সবাই একাট্টা আত্মায় নিবেদিত হই। তাহলে অবশ্যই আল্লাহর দরবারে সুখ নামক সোনর হরিণটি অপেক্ষমান থাকবে। কারণ সৃষ্টির সেবার মাঝেই প্রভুকে পাওয়ার মহা আনন্দটি লুকিয়ে।

ভয়াবহ অগ্নিকান্ডে বরিশালে সাত দোকান ভস্মিভূত





বরিশাল জেলার উজিরপুর বন্দর বাজারে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে যুবলীগের অস্থায়ী কার্যালয়সহ সাত দোকানঘর সম্পূর্ণ ভূস্মিভূত হয়েছে। খবর পেয়ে উজিরপুর, বরিশাল ও গৌরনদীর দমকল ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে পৌর কাউন্সিলর রিপন মোল্লা, স্থানীয় ব্যবসায়ী অসীম দাস, বরুন চ্যাটার্জীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন।


জানা গেছে, সোমবার দুপুর দেড় টার দিকে বাবুল খলিফার লেপ তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী কবির সরদারের ডায়মন্ড সু-হাউস, সালাম হাওলাদারের হাওলাদারের ক্রোকারাইজ এন্ড কসমেটিক্স, বিমল কুন্ডুর নারায়ন মেডিকেল হল, পল্লী চিকিৎসক কাজল ঘোষের দেবকুমার দাস গুপ্ত হোমিও হল, উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়, ধলু কর্মকার ও নারায়ন কর্মকারের স্বর্ণের দোকান ভস্মিভূত হয়। উজিরপুর বন্দর বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদার জানান, অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।


তিনি বিশ্ব সুন্দরী, সৌন্দর্য দেখাবেন না!


বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় এবং দক্ষ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডেই নয়, তাঁর অভিনয়ের জনপ্রিয়তা বিশ্ব জুড়ে। হলিউডেও তিনি তাঁর প্রতিভার প্রদর্শন করেছেন। ২০০০-এ বিশ্ব সুন্দরীর খেতাব জেতা এই অভিনেত্রী ফোর্বসের নির্বাচনে বিশ্বের শক্তিশালী নারীদের তালিকাতেও রয়েছেন। তাঁর বলিউডের জার্নিও প্রেরণামূলক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া জানিয়েছেন যে, তাঁর মেয়ে অন্তত ১০টি ছবি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র একটি কারণেই।
জানেন কি সেই কারণ? সাক্ষাৎকারে মধু চোপড়া বলেন, ‘প্রিয়াঙ্কাকে একবার এক ডিজাইনার বলেন যে, পরিচালক তাঁকে ছোটো পোশাক পরতে বলেছেন।পরিচালক বলেন, কোনও বিশ্ব সুন্দরীকে ক্যামেরার সামনে নিয়ে আসার কী মানে, যদি তাঁর সৌন্দর্যই দেখানো না যায়? ততক্ষণাৎ সেই ছবি প্রত্যাখ্যান করেছিল প্রিয়াঙ্কা। যৌন হেনস্থার জন্যই অন্তত ১০টা বড় প্রোজেক্ট হাতছাড়া করতে হয়েছিল প্রিয়াঙ্কাকে।’

সম্প্রতি অস্কারজয়ী প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে সরব হয়েছেন হলিউডের প্রথম সারির অভিনেত্রীরা। সেই প্রসঙ্গেই বলিউড নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানিয়েছিলেন, হলিউডের মতো বলিউডেও হার্ভে ওয়েনস্টাইনের মতো ব্যক্তিরা রয়েছেন। যৌন হেনস্থার শিকার যে প্রিয়াঙ্কা চোপড়াকেও হতে হয়েছিল, আর তার জন্য তাঁকে যে বহু ছবিও হাতছাড়া করতে হয়েছিল, তা জানালেন অভিনেত্রীর মা 


মধু চোপড়া।

এবার মালেশিয়াকে গুড়িয়ে শীর্ষে বাংলাদেশ


নেপালের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মিশন শুরু করে বাংলাদেশ।



আর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাইফরা পেল দাপুটে জয়। সোমবার স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ২৬২ রানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর টানা জয়ে গ্রুপের শীর্ষে পৌঁছলো তারা। কুয়ালালামপুরে আগে ব্যাটিং শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ পৌঁছে ৩৩৫/৬-এ। ব্যাট হাতে দারুণ সেঞ্চুরি হাঁকান তৌহিদ হৃদয়।১২০ বলে ১২০ রান করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এ ব্যাটসম্যান। অধিনায়ক সাইফ হাসান করেন ৯০ রান। জবাবে শম্ভুক গতির ব্যাটিং দেখায় স্বাগতিক মালয়েশিয়ার যুবারা। পুরো ৫০ ওভার ব্যাটিংয়ে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস শেষ হয় ৭৩/৮-এ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বল হতে শাখাওয়াত ১৮ রানে তিন ও আফিফ হোসেন নেন ১৯ রানে দুই উইকেট। বল হাতে নাঈম হাসানের ১০ ওভারের সাতটিই ছিল মেডেন। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুই উইকেটে জয় দেখে বাংালদেশের যুবারা। পরে ভারতকে হারিয়ে চমক দেখায় নেপাল অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপের শেষ ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।  


লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান



পেসার মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগের ড্রাফটে লাহোর কালান্দার্স দলে ডাক পেয়েছেন । প্লেয়ার্স ড্রাফটে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে লাহোর ডেকে নিয়েছে বাংলাদেশি পেসারকে।


মোস্তাফিজের দলে আরও আছেন ক্রিস লিন, ব্রেন্ডন ম্যাককালাম, সুনীল নারাইন, ইয়াসির শাহরা। প্লেয়ারস ড্রাফট থেকে নির্বাচিত অপর বাংলাদেশি খেলোয়াড় হলেন তামিম ইকবাল। গতবার পেশোয়ার জালমিতে খেলেছিলেন এই ওপেনার, এবারও তাঁকে প্রথমে ছেড়ে দিয়ে পরে দলে টেনেছে পেশোয়ার। তবে অপর বাংলাদেশি সাকিবকে ঠিকই ধরে রেখেছে পেশোয়ার।


মাহমুদউল্লাহকেও ধরে রেখেছে তাঁর দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। গতবার পিএসএলের ফাইনাল খেলে ফেললেও এনামুল হককে এবার ডাকেনি কোনো দল। ষষ্ঠ দল হিসেবে পিএসএলে নাম লিখিয়েছে মুলতান সুলতানস। 




৭.৩ মাত্রার ভূমিকম্পে বিদ্ধস্ত ইরান-ইরাক , নিহত সংখ্যা ৩৩৭





৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ইরান-ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্তে রিখটার স্কেলে  নিহতের সংখ্যা বেড়ে ৩৩৫ জন হয়েছে। সোমবারের এই ভূমিকম্পে বহুসংখ্যক মানুষ আহত হয়েছে।


একটি ইরানি দাতব্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ৭০ হাজার মানুষ বাস্তুহারা হয়েছে। নিহতদের বেশিরভাগ ইরানের কেরমানশাহ প্রদেশের বাসিন্দা, সেখানে আরো ৪ হাজার মানুষ আহত হয়েছে। ইরাকে সাতজন মানুষ নিহত হয়েছে, রাজধানী বাগদাদে ভূমিকম্পের পরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।


মসজিদগুলো থেকে লাউডস্পিকারে দোয়া পাঠ করে শোনানো হয়। বাগদাদের বাসিন্দা মাজিদা আমির বলেন, আমি আমার তিন সন্তানকে নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ ভবনগুলো যেন নাচা শুরু করল। আমি প্রথমে ভেবেছিলাম বড় বোমা বিস্ফোরিত হয়েছে। কিন্তু এরপরই আমি শুনতে পাই, আমার আশেপাশে সবাই ভূমিকম্প বলে চিৎকার ও দোয়া করছে। বিবিসি।


দুদককে দেয়া সুপ্রিম কোর্টের চিঠি সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের ব্যাপারে হাইকোর্টের রুলের রায় কাল ।












সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া চিঠির বৈধতা প্রশ্নে আগামীকাল মঙ্গলবার রায় দেবেন হাইকোর্ট। আদালতে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ কাল রায়ের জন্য বিষয়টি তালিকায় থাকার কথা জানিয়েছেন গণমাধ্যমকে। আজ সোমবার প্রকাশিত কার্যতালিকায় রায়ের জন্য বিষয়টি কাল বেলা দুইটার দিকে রাখা হয়েছে। এর আগে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩১ অক্টোবর এসংক্রান্ত রুলের শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। এর ধারাবাহিকতায় ১৩ দিনের মাথায় বিষয়টি রায় ঘোষণার জন্য এল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের সম্পদের হিসাব চেয়ে ২০১০ সালে নোটিশ পাঠায় দুদক। 


দুদক সূত্র জানায়, জয়নুল আবেদীনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের প্রাথমিক তদন্তে আয়ের সঙ্গে অর্জিত সম্পদ সামঞ্জস্যপূর্ণ নয় বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।







বিয়েতে মিলবে ৫১ হাজার রুপি







ভারতে মুসলিম
মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে চালু করছে নতুন একটি প্রকল্প। প্রকল্পের নাম
দেওয়া হয়েছে ‘শাদি সগুন’।



এই প্রকল্পের অধীনে ভারতের স্নাতক উত্তীর্ণ
মুসলিম মেয়েদের বিয়ের সময় দেওয়া হবে এককালীন ৫১ হাজার রুপি।




বিয়ের সময় ৫১ হাজার রুপি পাওয়ার জন্য অবশ্য শর্ত আছে। শর্তটি হলো,
স্নাতক পাস করা মেয়ের পরিবারের বার্ষিক আয় ২ লাখ রুপি ও তার কম হতে হবে এবং
মেয়েটিকে অবিবাহিত হতে হবে।
২০০৩ সালে প্রধানমন্ত্রী অটল বিহারি
বাজপেয়ির আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বৃত্তি চালু করেছিল কেন্দ্রীয়
সরকার। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘বেগম হজরত মহল স্কলারশিপ’।



এই
প্রকল্পে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মাসিক বৃত্তি দেওয়া হয়। দেখা গেছে
দ্বাদশ শ্রেণি পড়ার পর পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মেয়েদের বিয়ে দেওয়া
হয়। সেখান থেকে মুসলিম মেয়েদের স্নাতক পর্যন্ত পড়ানোর লক্ষ্যে এবার চালু
করা হচ্ছে এই নতুন প্রকল্প।



শনিবার সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, এ
বছরের জুলাই মাসে ভারতের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুখতার আব্বাস নকভিকে
একটি প্রস্তাব পাঠায় ‘মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন’। বেগম হজরত মহল
স্কলারশিপের তহবিল দেখভাল করে এই সংস্থাই। প্রস্তাবে বলা হয়, এই ধরনের
প্রকল্প বাস্তবায়ন করা গেলে মুসলিম মেয়েদের মধ্যে উচ্চশিক্ষার হার বাড়বে।



এই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসের মধ্যেই ছাড়পত্র দেয় সংখ্যালঘু
উন্নয়ন মন্ত্রণালয়। মওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শাকির
হুসেন আনসারি বলেছেন, মেয়ের বিয়ে না পড়াশোনা, এত দিন এই প্রশ্নে দোটানায়
যাঁরা ভুগছেন, তাঁরা স্বস্তি পাবেন এই প্রকল্পে। মেয়েদের পড়াশোনা করানোর
ব্যাপারে আরও উৎসাহিত হবেন তাঁরা।


যখনের সংবাদ তখনই





যখনের সংবাদ তখনই


মার্কিন বন্দিদের মুক্তি দিন নইলে মারাত্মক পরিণতি: ইরানকে আমেরিকা

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে হুঁশিয়ারি দিয়ে আমেরিকা বলেছে, ইরানের কারাগারে আটক সব মার্কিন নাগরিককে মুক্তি না দিলে তেহরানকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।











হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। বিবৃতিতে বলা হয়েছে, ১০ বছর ধরে ইরানের কারাগারে আটক রবার্ট লেভিনসনকে আমেরিকায় ফেরত পাঠানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, ওবামা প্রশাসনের সময় আটক সিয়ামাক ও বাকের নামাযিসহ ইরানে আটক সমস্ত মার্কিন নাগরিকের মুক্তি দাবি করা হয়েছে এ বিববৃতিতে।
মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই’র সাবেক এজেন্ট লেভিনসন ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপ থেকে ২০০৭ সালে নিখোঁজ হয়েছিলেন বলে আমেরিকা দাবি করে আসছে। কিন্তু ইরান বলছে, এ ধরনের কোনো ব্যক্তি তেহরানের হাতে আটক নেই বরং তার ভাগ্যে কী হয়েছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে সহযোগিতা করতে রাজি আছে ইরান। মার্কিন সরকার লেভিনসনের বিষয়ে তথ্য দেয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।
মার্কিন এ এজেন্ট বেসরকারিখাতে গোয়েন্দাবৃত্তিতে নিযুক্ত ছিলেন বলে আমেরিকা দাবি করলেও ২০১৩ সালে তার পরিবার থেকে বলা হয়- লেভিনসন সিআইএ’র হয়ে গুপ্তরচরবৃত্তিতে লিপ্ত ছিলেন।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

IBN SINA